এক্সপ্লোর

এবার টেস্ট খেলবে আফগানিস্তান, আয়ারল্যান্ড

লন্ডন: আইসিসি-র পূর্ণাঙ্গ সদস্য হওয়ার সুবাদে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। বৃহস্পতিবার এই দুটি দেশকে যথাক্রমে আইসিসি-র ১১ ও ১২ নম্বর পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আফগানিস্তান ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা স্বভাবতই এই খবরে অত্যন্ত আনন্দিত। আইসিসি-র চিফ এগজিকিউটিভ ডেভিড রিচার্ডসন দুটি দেশকেই অভিনন্দন জানিয়েছেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ১-১ ড্র করেছে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত এই দেশের ক্রিকেটাররা এবার টেস্ট খেলবেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ শফিক স্তানিকজাই বলেছেন, ‘আফগানিস্তানের মতো একটি দেশের পক্ষে এটি বিরাট কৃতিত্ব। এটা ইদের উপযুক্ত উপহার। গোটা দেশ এই খবরে উল্লসিত হয়ে উঠবে। সবাই এই খবর শোনার অপেক্ষায় ছিল। আফগানিস্তানের ক্রিকেট দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে। আমরা এই স্বপ্ন দেখার সাহস দেখিয়েছিলাম। আজ সেই স্বপ্ন সত্যি হল।’ আইসিসি এবং অন্যান্য সদস্য দেশগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন শফিক। আফগানিস্তানের প্রধান কোচ লালচাঁদ রাজপুত বলেছেন, ‘এটা আমাদের সবার এবং আফগানিস্তানের জন্য দারুণ মুহূর্ত। দেশের মানুষের জন্য এটা দারুণ খবর। আমরা আইসিসি-র প্রত্যাশা পূরণ করব।’ ক্রিকেট আয়ারল্যান্ডের চিফ এগজিকিউটিভ ওয়ারেন ডিউট্রম বলেছেন, ‘আজকের এই ঐতিহাসিক ঘোষণায় আমরা আনন্দিত এবং গর্বিত। এটা হাজার হাজার প্রতিভাবান ও উৎসাহী খেলোয়াড়, কোচ, স্বেচ্ছাসেবক, কর্মী, ক্লাব ও কমিটির সদস্যদের উদ্যমের সাক্ষ্য।’

সেরা শিরোনাম

Shreyas Iyer: নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
Hardik Pandya: চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
IPL: এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
Suryakumar Yadav: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার
বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget