এক্সপ্লোর

World Cup 2023: বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড মারক্রামের

Aiden Markram Record: এর আগে ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন ৫০ বলে সেঞ্চুরি পূরণ করেছিলেন। এদিন তাঁর রেকর্ড টপকে গেলেন মারক্রাম।

নয়াদিল্লি: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। শ্রীলঙ্কার (SA vs SL) বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নেমেছিল তেম্বা বাভুমার (Temba Bavuma) দল। ম্য়াচে ব্যাট হাতে রেকর্ড গড়লেন এইডেন মারক্রাম (Aiden Markram)। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন ডানহাতি এই ব্যাটার। মাত্র ৪৯ বলে শতরান পূরণ করেন মারক্রাম। এর আগে ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন ৫০ বলে সেঞ্চুরি পূরণ করেছিলেন। এদিন তাঁর রেকর্ড টপকে গেলেন মারক্রাম। দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন তিন জন ব্যাটার শতরান করেন। প্রোটিয়া বাহিনীও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোর করল। প্রথমে ব্য়াট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান বোর্ডে তুলে নিল দক্ষিণ আফ্রিকা। 

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার ২ ওপেনার কুইন্টন ডি কক ও তেম্বা বাভুমা। বাভুমা মাত্র ৮ রান করে ফিরলেও ডি কক ছিলেন চেনা ছন্দে। রাসি ভান ডার ডুসেনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। দু জনেই শতরান হাঁকান। এরপর সেই তালিকায় যোগ দেন মারক্রামও। ৮৪ বলে ১০০ রান করেন ডি কক। ডুসেন ১১০ বলে ১০৮ রান করেন। আর মারক্রাম আউট যখন হলেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৫৪ বলে ১০৬ রান। নিজের ইনিংসে ৩টি ছক্কা ও ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন মারক্রাম। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

এদিন শ্রীলঙ্কার বোলারদের রীতিমত ক্লাবস্তলে নামিয়ে আনেন প্রোটিয়া ব্যাটাররা। নয়াদিল্লির ছোট মাঠকে একেবারে যথযথ কাজে লাগান ডুসেনরা। দিলশন মধুশনাকা ২ উইকেট নিলেও নিজের ১০ ওভারে ৮৬ রান খরচ করেন। ১০ ওভারে কসুন রজিথা ৯০ রান খরচ করে ১ উইকেট নেন মাত্র। মাথিসা পাথিরানা মাত্র ১ উইকেট নেন ১০ ওভারে ৯৫ রান খরচ করে। ডি কক নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। অন্যদিকে ডুসেন তাঁর ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। বিশ্বকাপের ইতিহাসে এতদিন দলীয় সর্বােচ্চ স্কোর ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ৪১৭ রান করেছিল অজি ব্রিগেড। এবার সেই রানও টপকে গেল দক্ষিণ আফ্রিকা। রেকর্ড এখন তাঁদের দখলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget