এক্সপ্লোর

আজমলকে জাতীয় দলে ফেরানো হতে পারে, ইঙ্গিত ইনজামামের

করাচি: পাকিস্তানের অফস্পিনার সঈদ আজমলের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। তিনি ফের সুযোগ পেতে পারেন। এমনই ইঙ্গিত দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক। তিনি বলেছেন, ‘সঈদ পাকিস্তানের একজন মহান বোলার। এটা সত্যি যে ও জাতীয় টি-২০ চ্যাম্পিয়নশিপে ভাল পারফরম্যান্স দেখিয়েছে। আমরা ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচগুলিতে ওর পারফরম্যান্সের দিকে নজর রেখেছি। ও এই ফর্ম ধরে রাখতে পারলে জাতীয় দলের জন্য বিবেচিত হবে।’ কয়েকদিন আগেই আজমল বলেছিলেন,‘লোকে যা-ই ভাবুক বা বলুক না কেন, আমার নিজের উপর ভরসা আছে। আমি নিজের দক্ষতার বিষয়ে আত্মবিশ্বাসী। আমি জানি, আন্তর্জাতিক ক্রিকেটে ফের সুযোগ পাওয়ার যোগ্যতা আছে আমার।’ ৩৯ বছর বয়সি এই ক্রিকেটারের দাবি, ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পুরস্কার তাঁর প্রাপ্য। নির্বাচকদের উচিত তাঁকে ফের দেশের হয়ে খেলার সুযোগ দেওয়া। ২০১৪ সালে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আজমলকে নির্বাসিত করে আইসিসি। তার আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই পাকিস্তানের হয়ে অসাধারণ পারফরম্যান্সে দেখিয়েছিলেন এই স্পিনার। ২০১৫ সালের এপ্রিলে বাংলাদেশের বিরুদ্ধে দুটি সংক্ষিপ্ত ওভারের ম্যাচের পর আর জাতীয় দলে সুযোগ পাননি আজমল। তবে নিয়মিত প্রথম শ্রেণির ম্যাচ খেলে চলেছেন তিনি। সেখানে সাফল্যও পাচ্ছেন। সেই কারণেই জাতীয় দলে ফের সুযোগ চাইছেন আজমল। আজমলের প্রশংসা করে ইনজামাম বলেছেন, ‘বোলিং অ্যাকশন শুধরে ফিরে এসে ভাল পারফরম্যান্স দেখানো মোটেই সহজ নয়। সঈদ আগের মতোই ভাল বোলিং করছে। ওর এই পারফরম্যান্সের পুরস্কার প্রাপ্য। প্রয়োজন হলেই সঈদকে পাকিস্তান দলে নেওয়া হবে। ওকে উপেক্ষা করার প্রশ্নই নেই। তবে আমরা দলের প্রয়োজন অনুসারেই খেলোয়াড়দের বাছাই করার নীতি নিয়েছি।’ পাকিস্তানের প্রধান নির্বাচক স্বীকার করেছেন, আজমল ও মহম্মদ হাফিজের পর ভালমানের অফস্পিনার উঠে আসছে না। সেই কারণে অফস্পিনারের খোঁজ চলছে।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget