এক্সপ্লোর

Footballer Dies: খেলার মাঝে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ফুটবলারের

Footballer Dies: সেখানে দ্বিতীয় ডিভিশনের (second division) একটি ম্যাচ খেলা হচ্ছিল। সেই ম্যাচেই ২৮ বছরের ফুটবলার সোফিয়ান লোউকার হঠাৎই গোলরক্ষকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খান।

ওরান: খেলার মাঠেই মৃত্যু ফুটবলারের। হৃদরোগে আক্রান্ত (heart attack) হয়ে মারা গেলেন তরুণ এক ফুটবলার। ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার ( Algeria) ওরানে। সেখানে দ্বিতীয় ডিভিশনের (second division) একটি ম্যাচ খেলা হচ্ছিল। সেই ম্যাচেই ২৮ বছরের ফুটবলার সোফিয়ান লোউকার হঠাৎই গোলরক্ষকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খান। এরপরই ধাক্কা লেগে মাঠে পড়ে যান  সোফিয়ান। মাঠেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। কিন্তু ১০ মিনিটের মধ্যেই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় সেই ফুটবলারের। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সোফিয়ান। এই ঘটনার পরই ম্যাচ বাতিল করা হয়। 

চলতি বছর ইউরো কাপের সময় এমনই ঘটনা ঘটেছিল। ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠেই সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন ডেনমার্কের এক ফুটবলার। ফলে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল সেই ম্যাচ।

খেলা চলাকালীন হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ান এরিকসেন। তাঁকে কেউ ধাক্কা মারেননি। নিজে থেকেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে অবস্থার গুরুত্ব বুঝে খেলা থামিয়ে দেন রেফারি অ্যান্টনি টেলর। সবাই ছুটে যান এরিকসেনের দিকে। মাঠেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা। এরপর এরিকসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এরিকসেন অসুস্থ হয়ে পড়ার ঠিক আগে বল কর্নার ফ্ল্যাগের কাছে মাঠের বাইরে চলে যায়। থ্রো-ইন থেকে বল রিসিভি করতে ছুটে যান এরিকসেন। সেই সময়ই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বল তাঁর হাঁটুতে লাগে। এরিকসেনের কাছেই ছিলেন ফিনল্যান্ডের দুই ফুটবলার। তাঁরা চিকিৎসকদের দ্রুত মাঠে আসার ইশারা করেন। রেফারিও চিকিৎসকদের ডাকেন। ডেনমার্ক দলের সঙ্গে থাকা চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা মাঠে ছুটে যান। তাঁদের মধ্যে একজন এরিকসেনের বুকে চাপ দিতে থাকেন। সবাই এই ফুটবলারকে ঘিরে থাকেন। বেশ কিছুক্ষণ ধরে মাঠেই চিকিৎসা চলে। এরপর ধীরে ধীরে অন্য ফুটবলাররা মাঠ ছাড়েন। এরিকসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget