এক্সপ্লোর

Lakshya Sen: অল ইংল্যান্ডের ফাইনালে হার লক্ষ্য সেনের

Badminton: তৃতীয় ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারলেন না লক্ষ্য সেন। তিনি হেরে গেলেন বিশ্বের এক নম্বর শাটলারের কাছে।

লন্ডন: আশা জাগিয়েও অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (All England Open Badminton Championship) জিততে পারলেন না ভারতের তরুণ শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। ফাইনালে তিনি হেরে গেলেন বিশ্বের এক নম্বর ডেনমার্কের (Denmark) ভিক্টর অ্যাক্সেলসেনের (Viktor Axelsen) কাছে। লক্ষ্যর বিপক্ষে ম্যাচের ফল ১০-২১, ১৫-২১।

এদিনের ম্যাচের শুরু থেকেই লক্ষ্যকে কোণঠাসা করে দেন অ্যাক্সেলসেন। ম্যাচের প্রথম পাঁচটি পয়েন্টই তিনি অর্জন করেন। এরপর লক্ষ্য প্রথম পয়েন্ট পান। পরপর দুই পয়েন্ট নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন ভারতীয় শাটলার। কিন্তু এরপরেই ৯-২ এগিয়ে যান ড্যানিশ শাটলার। এরপর তিনি ১১-২ পয়েন্টে এগিয়ে যান। সেই সময় লক্ষ্য পরপর দুই পয়েন্ট পান। ১২-২ হওয়ার পর ১৩-৫ করে দেন লক্ষ্য। কিন্তু ১৭-৬ ফলে এগিয়ে যাওয়ার পর আর লক্ষ্যকে কোনও সুযোগ দেননি অ্যাক্সেলসেন। তিনি সহজেই প্রথম গেম জিতে নেন। 

দ্বিতীয় গেমেরও শুরুতেই এগিয়ে যান বিশ্বের এক নম্বর শাটলার। প্রথম দুই পয়েন্টই নেন তিনি। কিন্তু লক্ষ্য এবার দুর্দান্তভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে প্রথমে ২-৪, তারপর ৪-৪ করে দেন। এরপর অবশ্য পরপর চার পয়েন্ট নিয়ে ৮-৪ এগিয়ে যান অ্যাক্সেলসেন। সেখান থেকে তাঁকে আর ধরতে পারেননি লক্ষ্য। বিশ্বের এক নম্বর শাটলারই চ্যাম্পিয়ন হন। 

লক্ষ্য এদিন হেরে গেলেও, যে লড়াই করেছেন এবং ফাইনালের আগে পর্যন্ত যে পারফরম্যান্স দেখিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

প্রকাশ পাড়ুকোন ও পুল্লেলা গোপীচন্দের পর তৃতীয় ভারতীয় পুরুষ শাটলার হিসেবে এই অভিজাত প্রতিযোগিতার ফাইনালে ওঠেন লক্ষ্য। কিন্তু তাঁর পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হল না। সাইনা নেহওয়ালের মতোই ফাইনালে হার মানতে হল তাঁকে। ফলে অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন এখনও পর্যন্ত মাত্র দুই ভারতীয়, প্রকাশ পাড়ুকোন ও পুল্লেলা গোপীচন্দ। লক্ষ্য সম্প্রতি যেরকম ফর্মে, তাতে তিনি চ্যাম্পিয়ন হবেন বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু অভিজ্ঞতায় তাঁকে টেক্কা দিলেন অ্যাক্সেলসেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
Indian Cricket Team: বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
FIFA World Cup 2026: সর্বাধিক গোলদাতা হয়েও কিন্তু লিওনেল মেসির হাত থেকে বিশ্বকাপের 'গোল্ডেন বুট' হাতছাড়া হতে পারে
সর্বাধিক গোলদাতা হয়েও কিন্তু লিওনেল মেসির হাত থেকে বিশ্বকাপের 'গোল্ডেন বুট' হাতছাড়া হতে পারে

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget