এক্সপ্লোর

Amol Muzumdar: ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ নির্বাচিত হলেন অমল মজুমদার

Amol Muzumdar Update: প্রায় ২ দশকের ওপর ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অমল মজুমদার। প্রায় ১১ হাজার রান করেছেন তিনি। ৩০টি সেঞ্চুরিও রয়েছে নামের পাশে।

মুম্বই: নতুন দায়িত্ব পেলেন অমল মজুমদার (Amol Muzumdar)। ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটারকে জাতীয় মহিলা দলের (Indian Womens Cricket Team) কোচ নির্বাচিত করা হল। বিসিআইয়ের (BCCI) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এমনটা। রমেশ পাওয়ারকে সরিয়ে দেওয়ার পর থেকে প্রায় ১০ মাস এই পদ খালি ছিল। অবশেষে সেই পদের জন্য কোচ নির্বাচিত করা হল প্রাক্তন ওপেনার অমল মজুমদারকে। 

প্রায় ২ দশকের ওপর ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অমল মজুমদার। প্রায় ১১ হাজার রান করেছেন তিনি। ৩০টি সেঞ্চুরিও রয়েছে নামের পাশে। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি জিতেছেন। ১১৩টি লিস্ট-এ ম্যাচে অমল মজুমদারের সংগ্রহে রয়েছে ৩২৮৬ রান। ৫০ ওভারের ক্রিকেটে তিনি ৩টি সেঞ্চুরি ও ২৬টি হাফ-সেঞ্চুরি করেছেন। ১৪টি টি-২০ ম্যাচে মজুমদার সংগ্রহ করেছেন ১টি অর্ধশতরান-সহ ১৭৪ রান। এরপর অসম ও অন্ধ্রপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং কেরিয়ারে এসে তিনি ভারতের অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৩ দলের ব্যাটিং কোচ ছিলেন। আন্তর্জাতিক স্তরে নেদারল্যান্ডসের ব্যাটিং পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। ভারত সফরে কিছুদিন আগে এসেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে দেখা গিয়েছে এই প্রাক্তন ক্রিকেটারকে। 

অমল মজুমদারকে শুভেচ্ছা জানিয়ে বিসিসিআই সভাপতি রজার বিনি বলছেন, ''আমি অমল মজুমদারকে শুভেচ্ছা জানাতে চাই। ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচের পদে দেখা যাবে তাঁকে। আমি আশাবাদী ওনার কোচিংয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল উন্নতির শিখরে পৌঁছবে। ক্রিকেটের সব ফর্ম্যাটেই ধারাবাহিক সাফল্য পাবে। দ্বিপাক্ষিক সিরিজ হোক বা টুর্নামেন্টে অমল মজুমদারের কোচিংয়ে দল ভাল ফল করবে, এই আশাই রাখি।''

নতুন দায়িত্ব পেয়ে স্মৃতি, হরমনপ্রীতদের নতুন কোচ বলছেন, ''এটা খুব বড় দায়িত্ব। ভারতের প্রতিভাবান মহিলা ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আশা করছি আগামী দিনে ভাল খেলব আমরা। এখন থেকেই সামনের দু’বছরের প্রস্তুতি সেরে ফেলতে চান অমল। আগামী দু’বছর খুব গুরুত্বপূর্ণ। দুটো বিশ্বকাপ আছে। তাই দ্রুত সেই লক্ষ্যে কাজ শুরু করে দিতে চাই। ভারতীয় দলের বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে। সেটাই এ বার কাজে করে দেখাতে হবে।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget