এক্সপ্লোর

সম্মানজনক বিদায় হওয়া উচিত ধোনির: কুম্বলে

কুম্বলে বলেন, আমার মতে, উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে মজবুত দাবি পেশ করেছে ঋষভ পন্থ। বিশেষ করে, টি-২০ ক্রিকেটে পন্থ ভাল প্রদর্শন করেছে।

নয়াদিল্লি: আইসিসি বিশ্বকাপে ভারতীয় টিমের স্বপ্নভঙ্গের পর দেশের ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে পড়তে হয়েছিল টিম ইন্ডিয়ার সদস্যদের। কিন্তু, সবচেয়ে বেশি যাঁকে টার্গেট করা হয়েছিল, তিনি হলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বকাপ শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নেন ধোনি। শুধু তাই নয়, ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজেও থাকছেন না মাহি। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতীয় প্রাক্তন কিংবদন্তি স্পিনার ও কোচ অনিল কুম্বলে। তিনি বলেন, যদি জাতীয় নির্বাচকরা মনে করে থাকেন, বর্তমান দলে ধোনির কোনও জায়গা নেই বা তিনি দাবিদার নন, তাহলে প্রাক্তন উইকেটরক্ষকের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসা উচিত বোর্ডের। কুম্বলের মতে, ভারতীয় ক্রিকেটে ধোনির যে বিশাল অবদান রয়েছে, সেই নিরিখে যোগ্য বিদায়ী সম্বর্ধনা তাঁর প্রাপ্য। এর জন্য নির্বাচকদের উচিত অবসর নিয়ে ধোনির সঙ্গে কথা বলা। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির ভবিষ্যৎ এখন চর্চার বিষয়। নির্বাচক কমিটিও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা এখন ভবিষ্যতের কথা ভাবছেন। একনও ধোনির পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত কি না সেই প্রশ্নের উত্তরে কুম্বলে বলেন, আমার মতে, উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দলে মজবুত দাবি পেশ করেছে ঋষভ পন্থ। বিশেষ করে, টি-২০ ক্রিকেটে পন্থ ভাল প্রদর্শন করেছে। কুম্বলে বলেন, দলের স্বার্থে নির্বাচকদের উচিত ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা। কারণ, এটা গুরুত্বপূ্র্ণ যে, সঠিক দিশা নির্ধারণ করা। যদি, নির্বাচকরা মনে করেন, আগামী টি-২০ বিশ্বকাপের জন্য ধোনি ফিট, তাহলে তাঁর সব ম্যাচ খেলা উচিত। আর তা না হলে, তাঁর অবসর নিয়ে আগামী ২ মাসের মধ্যেই আলোচনা করা উচিত নির্বাচকদের।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget