এক্সপ্লোর

ভারতের সর্বকালের সেরা পেসার হয়ে উঠতে পারেন জসপ্রীত বুমরাহ, বলছেন অনিল কুম্বলে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের দ্বিতীয় টেস্টে হ্যাটট্রিক করেন বুমরাহ।

নয়াদিল্লি: জসপ্রীত বুমরাহ ভবিষ্যতে ভারতের সর্বকালের সেরা পেসার হয়ে উঠতে পারেন। এমনই বলছেন দেশের সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার অনিল কুম্বলে। তিনি বুমরাহর প্রশংসা করে বলেছেন, ‘ওর মধ্যে ভারতের সর্বকালের সেরা পেসার হয়ে ওঠার হয়ে সবরকম গুণ আছে। ওর কেরিয়ারের শুরুতেই সেই ছায়া দেখা যাচ্ছে। ওর বয়স মাত্র ২৫ বছর। ওর সামনে দীর্ঘ পথ পড়ে আছে। ওর দুর্দান্ত পারফরম্যান্স দেখে ভাল লাগছে।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের দ্বিতীয় টেস্টে হ্যাটট্রিক করেন বুমরাহ। তিনি বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। অ্যান্ডি রবার্টস, কার্টলি অ্যামব্রোজের মতো কিংবদন্তী ক্যারিবিয়ান পেসাররা বুমরাহর প্রশংসা করেছেন। তবে এই ডানহাতি পেসারকে সবচেয়ে বড় শংসাপত্র দিয়েছেন কুম্বলে। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘ও অনেক বেশি ধারাবাহিক। ও জানে কীভাবে উইকেট নিতে হয়। শুধু বোলিংয়ের দক্ষতা, বাইরের দিকে বল নিয়ে যেতে পারা বা বাউন্সার দেওয়াই নয়, প্রত্যাঘাতের ক্ষমতা রয়েছে বুমরাহর। সেটাই ওর সবচেয়ে বড় গুণ। ও সবসময় খেলা শেখার চেষ্টা করে। ও দ্রুত ম্যাচের পরিস্থিতি বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রত্যেক ব্যাটসম্যানের জন্য আলাদা বোলিং করে।’ কুম্বলে আরও বলেছেন, ‘অন্যান্য তরুণদের সঙ্গে বুমরাহর পার্থক্য হল, ও দু’টি বা তিনটি উইকেটকে পাঁচ উইকেটে পরিণত করতে পারে। ও দেশকে ম্যাচ জেতায়। দল চায় বোলাররা ম্যাচ উইনার হয়ে উঠুক। বুমরাহ সেটাই করে দেখাচ্ছে।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL Points table: নির্ধারিত হয়ে গেল কোয়ালিফায়ার ১-এর দুই প্রতিপক্ষ, প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াইয়ে চার দল
নির্ধারিত হয়ে গেল কোয়ালিফায়ার ১-এর দুই প্রতিপক্ষ, প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াইয়ে চার দল
Vengsarkar On Auqib Nabi: ঘরোয়া ক্রিকেট তুলে দাও, এটা অবিচার, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক বেঙ্গসরকার
ঘরোয়া ক্রিকেট তুলে দাও, এটা অবিচার, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক বেঙ্গসরকার
Swimmer Sayani Das: অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
Vijay Shankar Retirement: ৭ বছর আগে শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন, অভিমানেই কি অবসর বিজয়ের?
৭ বছর আগে শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন, অভিমানেই কি অবসর বিজয়ের?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget