এক্সপ্লোর

Virushka: বৃন্দাবনের আশ্রমে তারকা অতিথি, কোহলি-অনুষ্কাকে পরানো হল প্রসাদী মালা-ওড়না

BCCI: ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। যে সিরিজে নেই বিরাট কোহলি। অতিরিক্ত ক্রিকেটের ধকল যাতে পারফরম্যান্সে প্রভাব না ফেলে, সেই কারণে কোহলিকে বিশ্রাম দিয়েছে বোর্ড।

নয়াদিল্লি: ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। যে সিরিজে নেই বিরাট কোহলি। অতিরিক্ত ক্রিকেটের ধকল যাতে পারফরম্যান্সে প্রভাব না ফেলে, সেই কারণে কোহলিকে বিশ্রাম দিয়েছে বোর্ড। আর এই সময়টা কোহলি কাটাচ্ছেন ছুটির মেজাজে। বৃন্দাবনে কন্যা ভামিকা ও স্ত্রী অনুষ্কার সঙ্গে সময় কাটাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের তারকা।

এরই মাঝে অনুষ্কা (Anushka Sharma) এবং কন্যা ভামিকার (Vamika) সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বৃন্দাবনের (Vrindavan) একটি আশ্রমে এক সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করছেন বিরাট কোহলি। ভিডিওটিতে অনুষ্কার কোলে দেখা গিয়েছে শিশু ভামিকাকেও। বলিউড অভিনেত্রী ও প্রাক্তন ভারতীয় অধিনায়ককে ভিডিওর বেশিরভাগ সময় হাতজোড় করে সন্ত প্রেমানন্দ মহারাজের কথা শুনতে দেখা গিয়েছে।

প্রেমানন্দ মহারাজের সঙ্গে কোহলি ও অনুষ্কার আলাপ করিয়ে দেন আর এক সন্ন্যাসী। তারপর বিরুষ্কার গলায় প্রসাদী মালা পরিয়ে দেওয়া হয়। ছোট একটি মালা এনে পরিয়ে দেওয়া হয় ভামিকাকে।

এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় জুটি বৃন্দাবনের আশ্রমে সময় কাটিয়েছে। দিল্লি ফিরে যাওয়ার আগে বৃন্দাবনের এই আশ্রমে প্রায় আধ ঘণ্টা সময় কাটিয়েছেন তাঁরা। তাঁরা আশ্রমে কম্বলও বিতরণ করেছেন। ভিডিওর একটি অংশে এক সাধুকে হাতজোড় করে থাকা অনুষ্কা শর্মার মাথায় চেলি কাপড়ের ঘোমটা দিতে দেখা গিয়েছে। কোহলি ও ভামিকার গলায় মালা পরিয়ে দেওয়া হয়। সকলে মিলে প্রেমানন্দ মহারাজকে প্রণাম করেন।

কোহলিতে আস্থা

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়ে দিয়েছে, ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) কথা মাথায় রেখে ২০ জন ক্রিকেটারের একটা পুল তৈরি করে রাখা হয়েছে। সেই ক্রিকেটারদের নিজেদের সহজাত খেলা খেলতে দেওয়া উচিত বলে মনে করেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachary Srikanth)। যিনি নিজে ক্রিকেটার হিসাবে ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেছেন। আবার ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারত যখন শেষবার বিশ্বকাপ জেতে, তখনও নির্বাচক প্রধান ছিলেন তিনি।

শ্রীকান্ত বলেছেন, 'প্রত্যেকের ভূমিকা স্পষ্ট করে দেওয়া উচিত। যেমন ঈশান কিষাণ। ও সম্প্রতি ডাবল সেঞ্চুরি করেছে। এইরকম ক্রিকেটারদের বলা উচিত মাঠে যাও আর নিজের খেলাটা খেলো। ওদেরকে আটকে দিও না। ঈশান কিষাণের মতোই আরও ২-৩ জন ক্রিকেটার দরকার যারা সহজাত ক্রিকেট খেলতে ভয় পায় না। এই দলে অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার প্রয়োজন। গৌতম গম্ভীর আগে যেমন ওয়ান ডে ক্রিকেটে ইনিংস তৈরি করার দায়িত্ব সামলেছে, বিরাট কোহলিকে এবার সেই ভূমিকায় দেখা যেতে পারে। ঈশান কিষাণের মতো ক্রিকেটারকে আরও বিধ্বংসী খেলতে সাহায্য করবে ও। ঠিক যেরকম যে ম্যাচে ঈশান ডাবল সেঞ্চুরি করেছিল, সেই ম্য়াচে কোহলিও সেঞ্চুরি করেছিল।'

আরও পড়ুন: নো বল করা অপরাধ, শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরে তোপ বিরক্ত হার্দিকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget