এক্সপ্লোর

Angel Di Maria Retirement: বিশ্বকাপ ফাইনালের পরেই অবসর নিতে চলেছেন দি মারিয়া?

Angel Di Maria: জাতীয় দলের হয়ে হয়ে তারকা উইঙ্গার মোট ১২৯টি ম্যাচ খেলে ২৭ গোল করেছেন। একাধিক বড় বড় টুর্নামেন্টের ফাইনালে লা আলবিসেলেস্তের হয়ে গোলও করেছেন দি মারিয়া।

দোহা: ফ্রান্সের বিরুদ্ধে রবিবারই বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে আর্জেন্তিনা Argentina vs France)। ম্যাচে স্বাভাবিক কারণেই সব নজর থাকবে আর্জেন্তাইন তারকা লিওনেল মেসির দিকে। এই ফাইনাল ম্যাচই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে বলে আগেই জানিয়েছেন মেসি। তবে মেসির পাশাপাশি এই বিশ্বকাপ ফাইনালেই সম্ভবত শেষবার আর্জেন্তাইন জার্সিতে খেলতে দেখা যাবে মেসির দীর্ঘদিনের সতীর্থ অ্যাঙ্খেল দি মারিয়াকেও (Angel Di Maria)।

দি মারিয়ার শেষ ম্যাচ?

জাতীয় দলের হয়ে হয়ে তারকা উইঙ্গার মোট ১২৯টি ম্যাচ খেলে ২৭ গোল করেছেন। কোপা আমেরিকা থেকে ফাইনালিসিমা, একাধিক বড় বড় টুর্নামেন্টের ফাইনালে লা আলবিসেলেস্তের হয়ে গোলও করেছেন দি মারিয়া। তবে এই বিশ্বকাপের পরেই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন। দি মারিয়া চলতি বছরের মাঝামাঝি সময় ফাইনালিসিমার আগে বলেছিলেন, 'বিশ্বকাপের পর আমার মনে হয় আমার বিদায় নেওয়া উচিত। জাতীয় দলে খেলার যোগ্য আরও বহু ফুটবলার অপেক্ষা করে রয়েছেন। এতদিন ধরে জাতীয় দলের হয়ে খেলে দলের হয়ে এত ট্রফি জয়ের পরেও খেলা চালিয়ে যাওয়াটা খুব স্বার্থপরের মতো কাজ হবে।' 

প্রসঙ্গত, চোট সমস্যার জেরে আট বছর আগে জার্মানির বিরুদ্ধে ফাইনালে খেলতে পারেননি দি মারিয়া। সেই আক্ষেপ সুদে আসলে মিটিয়ে নেওয়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। অবশ্য চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে প্রথম একাদশে থাকলেও, হালকা চোট সমস্যা থাকায় আর্জেন্তিনার হয়ে নক আউট ম্যাচগুলিতে দি মারিয়া পরিবর্ত হিসাবেই মাঠে নেমেছেন। ফাইনালেও তেমনটাই হয় কি না, এখন সেটাই দেখার। তবে দি মারিয়ার ফাইনালে যা রেকর্ড তাতে তিনি মাঠে না নামলে, তা খানিক বিস্ময়েরই হবে।  

প্রথম অধিনায়ক হিসাবে একাধিক বিশ্বকাপ জিততে পারেন লরিস। অপরদিকে, ভিট্টোরিও পোজোর পর মাত্র দ্বিতীয় কোচ হিসাবে পরপর দুই বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে দিদিয়ের দেশঁর (Didier Deschamps) সামনেও। সেই ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য করলেন ফরাসি কোচ দেশঁ। 

ফরাসিরাও আর্জেন্তিনার পক্ষে!

বিশ্বজয়ী দেশঁ সাংবাদিক সম্মলনে দাবি করেন শুধু আর্জেন্তাইনরা নয়, বহু ফরাসি মানুষও আর্জেন্তিনার হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তিনি বলেন, 'আর্জেন্তাইনরা তো বটেই, অনেক ফরাসিরাও চাইছেন যেন আর্জেন্তিনা বিশ্বকাপ জেতে। তবে তা যাতে না হয়, সেজন্য আমরা নিজেদের সর্বস্বটা উজাড় করে দেব।' তিনি আরও বলেন, 'মাঠে যে আর্জেন্তিনার সমর্থকরাই বেশি সংখ্যায় থাকবেন, সেই বিষয়ে আমরা অবগত। আর্জেন্তাইনরা খুব উৎসাহের সঙ্গে নিজেদের দলকে সমর্থন করে। বিশ্বকাপের ফাইনালে এক দারুণ পরিবেশ তৈরি হবে, যা ফাইনালের উপযোগী। তবে আমাদের প্রতিপক্ষরা কিন্তু গ্যালারিতে নয়, মাঠে নামবেন। তাদের নিয়েই আমরা বেশি চিন্তিত।' 

আরও পড়ুন: বিশ্বকাপের মঞ্চে ফ্রান্স না আর্জেন্তিনা, মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে কোন দল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget