এক্সপ্লোর

Argentina vs France: বিশ্বকাপের মঞ্চে ফ্রান্স না আর্জেন্তিনা, মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে কোন দল?

FIFA World Cup: এর আগে বিশ্বকাপের মঞ্চে তিনবার মুখোমুখি হয়েছে আর্জেন্তিনা ও ফ্রান্স। বিশ্বকাপে চতুর্থ সাক্ষাতে দুই দলের সামনেই তৃতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি।

দোহা: রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল (FIFA WC 2022 Final)। আর্জেন্তিনার মুখোমুখি হচ্ছে ফ্রান্স (Argentina vs France)। অনেকেই এই ম্যাচকে দুই মহাতারকা লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপের লড়াই হিসাবে দেখছেন। একদিকে নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি এমবাপের কাছে, অপরদিকে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে বিশ্বজয়ের জয়ের সুযোগ মেসির সামনে। লুসেইল স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। তবে ইতিহাস কার দিকে ঝুঁকে? বিশ্বকাপে অতীত সাক্ষাৎকারে ফ্রান্স না আর্জেন্তিনা, কোন দল এগিয়ে?

১৯৩০ বিশ্বকাপ

বিশ্বকাপের মঞ্চে ফ্রান্স ও আর্জেন্তিনা মোট তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে। মুখোমুখি সাক্ষাতে কিন্তু আর্জেন্তিনাই এগিয়ে। তিনটি ম্যাচের মধ্যে দুইটিতে জিতেছে লা আলবিসেলেস্তে ও একটি ম্যাচ জিতেছে লা ব্লাঁ। দুই দল প্রথমবার ১৯৩০ বিশ্বকাপে প্রথমবার একে অপরের মুখোমুখি হয়েছিল। উরুগুয়েতে আয়োজিত ওই বিশ্বকাপে ১-০ গোলে জিতেছিল আর্জেন্তিনা। ম্যাচের ৮১ মিনিটে লুইস মন্তি গোল করেন। এই ম্যাচ হারার পর ফ্রান্স বিশ্বকাপে বেশিদূর এগোতে পারেনি। শুরুর দিকেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল তাঁরা।

১৯৭৮ বিশ্বকাপ

বিশ্বকাপে দুই দলের পরবর্তী সাক্ষাৎকার হয় ৪৮ বছর পর ১৯৭৮ সালে। এই ম্যাচেও জয়ী হয় আর্জেন্তিনাই। ২-১ গোলে পরাজিত হয়ে এবারও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ফ্রান্স। ড্যানিয়েল পাসারেলা গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মিশেল প্লাটিনি ফ্রান্সকে সমতায় ফেরান বটে, তবে ৭৪ মিনিটে লিওপল্ডর গোলে আর্জেন্তিনা ম্যাচ জিতে যায়।

২০১৮ বিশ্বকাপ

সেই সাক্ষাৎকারের ৪০ বছর পর, গত বিশ্বকাপে ফের দুই দল মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে দুই অনবদ্য গোল এবং এমবাপের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য। এমবাপে এই ম্যাচে জোড়া গোল করেন। ফ্রান্সের বক্সের সামনে থেকে আর্জেন্তিনা বক্স পর্যন্ত রক্ষণভেদী এক দুরন্ত দৌড়ে একাধিক আর্জেন্তাইন খেলোয়াড়কে নিজের গতির মাধ্যমে পরাস্ত করেন এমবাপে। শেষ পর্যন্ত এমবাপেকে পেনাল্টি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ফ্রান্স। শেষমেশ ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয় ফ্রান্স। টুর্নামেন্ট শেষে বিশ্বকাপটাও এমবাপেদের হাতেই উঠে।

এবার চতুর্থবার বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে দুই দল। ফ্রান্স না আর্জেন্তিনা, কোন দল নিজেদের তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলে, এবার সেটাই দেখার।

আরও পড়ুন: মেসি, মারাদোনা নাকি অন্য কেউ, কার চোখে কে সেরা?

সেরা শিরোনাম

Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget