এক্সপ্লোর

Ind-NZ WTC final: কেন-কোহলি দ্বৈরথে মাঠে ৪ হাজার দর্শক!

সাউদাম্পটনেই চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই ম্যাচে মুখোমুখি হয়েছে হ্যাম্পশায়ার ও লেস্টারশায়ার।

লন্ডন: দর্শকশূন্য মাঠে খেলা করোনা আবহে যেন দস্তুর হয়ে গিয়েছে। ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজের শেষ তিনটি ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পরে দর্শকদের মাঠে প্রবেশে ফের নিষেধাজ্ঞা জারি হয়। তবে ইংল্যান্ডে করোনা পরিস্থিতি আগের চেয়ে ভাল। আর সে কারণেই সম্ভবত দর্শক ফিরছে ক্রিকেট মাঠে। জানা গিয়েছে, সাউদাম্পটনে ভারত বনাম নিউজ়িল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার হাজার দর্শক মাঠে উপস্থিত থাকতে পারেন।

চার হাজার দর্শকের উপস্থিতিতে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এ কথা জানিয়েছেন হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের প্রধান রড ব্র্যান্সগ্রোভ।করোনার সংক্রমণ এখন অনেকটাই কমেছে ইংল্যান্ডে। ব্র্যান্সগ্রোভ বলেছেন, “৪ হাজার দর্শক মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে। তবে আইসিসি ৫০ শতাংশ টিকিট নেবে তাদের অতিথিদের জন্য। বাকি ২ হাজার জায়গার জন্য ইতিমধ্যেই দ্বিগুণ আবেদনপত্র জমা পড়েছে। সকলের উৎসাহ রয়েছে এই ম্যাচ ঘিরে।” ২০১৯ সালের পর ফের ইংল্যান্ডে অনুষ্ঠিত কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হল।

সাউদাম্পটনেই চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই ম্যাচে মুখোমুখি হয়েছে হ্যাম্পশায়ার ও লেস্টারশায়ার। এই সাউদাম্পটনেই ১৮ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের প্রধান রড ব্র্যান্সগ্রোভ বলেছেন, "২০১৯ সালের পর এই প্রথমবার চারদিনের কাউন্টি ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পরের কাউন্টি ম্যাচগুলোতেও দর্শকরা মাঠে উপস্থিত থাকবেন।"

ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি দু' সংস্থাই মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। ব্র্যান্সগ্রোভ বলেছেন, "মাঠের মোট দর্শকাসনের পঞ্চাশ শতাংশ টিকিট আইসিসি নেবে। তাদের স্পনসর এবং অন্য স্টেকহোল্ডারদের জন্য। বাকি দু'হাজার টিকিট বিক্রি করা হবে। আমরা ইতিমধ্যে দর্শকদের থেকে প্রায় দ্বিগুণ আবেদনপত্র পেয়েছি। আসলে এই ম্যাচকে ঘিরে প্রবল উন্মাদনা রয়েছে। তাই টিকিটের চাহিদাও বেশি।" ভারতীয় দল এই মুহূর্তে মুম্বইয়ে নিভৃতবাসে রয়েছে। ২ জুন তাদের ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget