এক্সপ্লোর

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

India vs Afghanistan: সেপ্টেম্বরেই তিন ম্যাচের টি-২০ সিরিজ়ে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান।

মুম্বই: সদ্যই দিনকয়েক আগে আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan) টেস্ট এবং ওয়ান ডে সিরিজ়ে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। ফের একবার আফগানদের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে এবার বিশ ওভারের সিরিজ়ে। সেই সিরিজ়ে সিলমোহর পড়ল আজ।

বিসিসিআইয়ের (BCCI) তরফে নিশ্চিত করা হল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল তিনটি টি-২০ ম্যাচ খেলবে এই দেশের মাটিতেই। ১৩ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর ও ১৭ সেপ্টেম্বর এই তিনটি ম্যাচ খেলা হবে। বিসিসিআইয়ের তরফে আজ এই সিরিজ়টি নিশ্চিত করা হল। দেশের রাজধানী নয়াদিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে এই তিনটি ম্যাচই খেলা হবে। তবে লক্ষ্যণীয় বিষয় হল এটি ভারতের মাটিতে খেলা হলেও, ভারত কিন্তু এটি অ্যাওয়ে সিরিজ় হিসাবেই খেলবে।                   

রশিদ খানদের দেশে আন্তর্জাতিক ম্যাচ হয় না। তাঁরা বরাবরই বিদেশের মাটিতে নিজদের ঘরের ম্যাচগুলি খেলে থাকেন। ভারতের মাটিতে বহুদিন ধরেই নিজেদের ঘরের ম্যাচ খেলে আফগানরা। এবার ভারতের বিরুদ্ধেই তাঁরা ভারতের মাটিতে 'হোম' সিরিজ় খেলবে।                      

 

এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় বোর্ড সভাপতি মিথুন মানহাস জানান বিসিসিআই আফগানিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ স্তরে খেলার জন্য আফগান খেলোয়াড়দের সমস্তরকম সুযোগ সুবিধাও তাই দিতে চায় বিসিসিআই।

মানবাস বলেন, 'আফগানিস্তান ক্রিকেটের উন্নতি সাধন এবং ওই দলের খেলোয়াড়দের সর্বোচ্চ স্তরে খেলার জন্য সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে বিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে দ্বিপাক্ষিক সিরিজ় খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সিরিজ়গুলির মাধ্য়মে তারা ভাল বিপক্ষের বিরুদ্ধে খেলে মূল্যবান অভিজ্ঞতা লাভ করবে। আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতে এই সিরিজ়ের জন্য স্বাগত জানাচ্ছি এবং তাদের সঙ্গে কাজ করে এটিকে সাফল্যমণ্ডিত করে তুলতেও মুখিয়ে রয়েছি।'

মিথুন মানহাস আরও যোগ করেন যে দুই দলের মধ্যেকার সম্পর্ক আরও গাঢ় করতে তাঁরা আগ্রহী এবং তিনি মনে করেন এই সম্পর্ক আরও ভাল করতে, আফগানিস্তান দলের উন্নতি সাধনে আরও অনেক কিছু করার সুযোগ, সম্ভাবনা, রয়েছে।     

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Sourav Ganguly: বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: বারংবার শোনা গিয়েছে জল্পনা, এবার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
IND vs AFG: সুন্দর ফিট হলেও বুমরার ফিটনেস ঘিরে এখনও সংশয়, আফগানদের বিরুদ্ধে আদৌ খেলতে পারবেন যশপ্রীত?
সুন্দর ফিট হলেও বুমরার ফিটনেস ঘিরে এখনও সংশয়, আফগানদের বিরুদ্ধে আদৌ খেলতে পারবেন যশপ্রীত?
Duleep Trophy: বিধ্বংসী ঈশানের ৮০, ৫৮৪ রানে এগিয়ে পূর্বাঞ্চল, দলীপ ট্রফি মুুকুট জেতা সময়ের অপেক্ষা
বিধ্বংসী ঈশানের ৮০, ৫৮৪ রানে এগিয়ে পূর্বাঞ্চল, দলীপ ট্রফি মুুকুট জেতা সময়ের অপেক্ষা
Hardik Pandya: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত এ দলে হার্দিক, খেলবেন শর্তসাপেক্ষে, ঘোষণা বিসিসিআইয়ের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত এ দলে হার্দিক, খেলবেন শর্তসাপেক্ষে, ঘোষণা বিসিসিআইয়ের
Advertisement

ভিডিও

Jalpaiguri News | জলপাইগুড়িতে CPM-এর পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ | ABP Ananda LIVE
Delhi News | কলকাতায় ভগ্নদশায় থাকা হস্টেলগুলো নিয়ে আতঙ্কে আবাসিকরা | ABP Ananda LIVE
Food Safety |
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ২ | বাঙালিকে 'ভণ্ড' বলা বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ১ | খাবারে 'বিষ'! ৪০ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Embed widget