এক্সপ্লোর

Arun Lal Marriage: প্রেমিকা বুলবুলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ছেষট্টির অরুণ লাল

Arun Lal: প্রথম স্ত্রী রীনা এখনও জীবিত। অসুস্থ। শয্যাশায়ী। এরই মাঝে নতুন ইনিংস শুরু করলেন অরুণ লাল (Arun Lal)। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।

কলকাতা: প্রথম স্ত্রী রীনা এখনও জীবিত। অসুস্থ। শয্যাশায়ী। এরই মাঝে নতুন ইনিংস শুরু করলেন অরুণ লাল (Arun Lal)। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। জীবনে দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়লেন ময়দানের লালজি। ৬৬ বছর বয়সি প্রাক্তন এই ভারতীয় ক্রিকেট তারকার আজ, সোমবার বিয়ে করলেন। পাত্রী ৩৭ বছর বয়সী বুলবুল সাহা। অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী।

সোমবার বাংলা ক্রিকেট দলের বর্তমান কোচের দ্বিতীয় বিয়ে তাঁর দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহার (Bulbul Saha) সঙ্গে। রবিবার রাতেই রেজিস্ট্রি সম্পন্ন হয়ে গিয়েছে অরুণলাল-বুলবুলের। রেজিস্ট্রির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পাত্রী। বুলবুল লিখেছেন, "আনুষ্ঠানিকভাবে মিসেস লাল হলাম, পরিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানাই এই সমর্থনের জন্য।" তিনি যোগ করেছেন, "সত্যিই আজ খুব ভাল লাগছে। অত্যন্ত আনন্দের ও সুন্দর এই অনুভূতি। একে-অপরকে এতদিন ভালবেসেছি। সেই সম্পর্ক এবার বিয়েতে পরিণত হয়েছে। মানুষ অরুণ লাল আমার কাছে সবচেয়ে প্রিয় তাঁর ভদ্র ব্যবহার ও সারল্যের জন্য। একেবারে মাটির মানুষ। পশু-পাখি বড্ড ভালবাসে।"

সোমবার সন্ধ্যায় শহরের এক পাঁচতারা হোটেলে বিয়ের রিসেপশন রয়েছে অরুণ লালের ৷ দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন, বাংলা ক্রিকেট দলের সদস্যরা এবং সিএবি কর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার আগে সকালে বাড়িতেই হয়ে গেল রেজিস্ট্রি ৷ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রাক্তন ক্রিকেটার সাবা করিম ৷ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে।

মাসখানেক আগেই অরুণ লাল এবং বুলবুলের মধ্যে বাগদান হয়ে গিয়েছে। এবার সামাজিক বিয়ের পালা। দীর্ঘদিন ধরেই বুলবুলের সঙ্গে সম্পর্কে রয়েছেন অরুণ লাল। বিয়ের মেনুতে অধিকাংশ বাঙালি পদই রয়েছে। যেমন চিংড়ির মালাইকারি, ফিস ফ্রাই, খাসির মাংস, মিষ্টি দই-সহ আরও রকমারি পদ।

আরও পড়ুন: মরসুমের দ্রুততম বল, চেন্নাই ম্যাচে রেকর্ড গড়লেন উমরান মালিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
England vs Norway: নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
Wimbledon 2026: উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের

ভিডিও

TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget