এক্সপ্লোর

Ashes 2021-22: মেলবোর্নে কোভিড আতঙ্ক, তবুও মাঠে নামলেন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা

Ashes 2021-22: পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে টিম হোটেল থেকে মাঠ ছাড়ার আগেই ফের একবার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। এরপরই তাঁদের রিপোর্ট নেগেটিভ আসার পরই মাঠে নামার অনুমতি দেওয়া হয়।

মেলবোর্ন: অ্যাশেজে (ashes) মেলেবাের্ন (melbourne) টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই কোভিড আতঙ্ক। ইংল্যান্ড (england) শিবিরের ৪ জনের কোভিড পজিটিভ (covid 19) রিপোর্ট এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন ২ জন সাপোর্ট স্টাফ ও ২ জন পরিবারের সদস্য। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে টিম হোটেল থেকে মাঠ ছাড়ার আগেই ফের একবার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। এরপরই তাঁদের রিপোর্ট নেগেটিভ আসার পরই মাঠে নামার অনুমতি দেওয়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আতঙ্কের আপাতত কিছু নেই। কোভিড আক্রান্তরা এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন। 

এদিকে, মেলবোর্নে বক্সিং ডে টেস্টের (Boxing Day Test) প্রথম দিনই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ইংল্যান্ড। ব্যাট হাতে কার্যত একা লড়াই করলেন ইংরেজ অধিনায়ক জো রুট (Joe Root)। যদিও তাঁর একক প্রচেষ্টা ইংল্যান্ডের হাতে পর্যাপ্ত রানের রসদ এনে দিতে পারেনি। মেলবোর্নে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথম দিনে ৬৫.১ ওভারে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে যায়। হাফসেঞ্চুরি করেন জো রুট। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ৫০ রান করেন। অজি পেসার মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে আউট হন রুট।

ইংল্যান্ডের ব্যাটারদের বাকিদের মধ্যে জনি বেয়ারস্টো ৩৫, বেন স্টোকস ২৫, ওলি রবিনসন ২২, ডেভিড মালান ১৪, জ্যাক লিচ ১৩ ও জ্যাক ক্রলি ১২ রান করেন। জস বাটলার মাত্র ৩ রান করে আউট হন। কোনও রান পাননি ওপেনার হাসিব হামিদ। সব মিলিয়ে বড়দিনের উৎসবের আবহেও ইংরেজ শিবিরে উদ্বেগ। অস্ট্রেলিয়ার হয়ে ৩৬ রানে ৩টি উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। যিনি এই টেস্টে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন। করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় যিনি বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন বলে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি।

আরও পড়ুন: কেরলের ২৪ সদস্যের রঞ্জি স্কোয়াডে শ্রীসন্থ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget