এক্সপ্লোর

Sreesanth in Ranji Trophy: কেরলের ২৪ সদস্যের রঞ্জি স্কোয়াডে শ্রীসন্থ

Sreesanth in Ranji Trophy: প্রায় ৯ বছর পর ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফর্ম্যাটে ফিরে এলেন শ্রীসন্থ (S Sreesanth)। ২০১৩ সালে মুম্বইয়ের বিরুদ্ধে শেষবার রঞ্জিতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন এই পেসার। 

কোচি: ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন এস শ্রীসন্থের। আসন্ন রঞ্জির জন্য কেরলের ২৪ সদস্যের দলে সুযোগ পেলেন ৩৮ বছরের এই প্রাক্তন ভারতীয় বোলার। প্রায় ৯ বছর পর ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফর্ম্যাটে ফিরে এলেন শ্রীসন্থ। ২০১৩ সালে মুম্বইয়ের বিরুদ্ধে শেষবার রঞ্জিতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নেমেছিলেন এই ডানহাতি পেসার। 

২০১৩ সালে আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ে নাম জড়ায় শ্রীসন্থের। এরপরই নির্বাসনের কোপ এসে পড়ে তাঁর ওপর। ট্যুইটারে একটি  পোস্ট করে শ্রীসন্থ লিখেছেন, ''প্রায় ৯ বছর পর আমার সুন্দর রাজ্য কেরলের হয়ে রঞ্জি খেলার সুযোগ পেয়েছি। খুব ভালো লাগছে।''

২০১৩ সালের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় শ্রীসন্ত ও তাঁর দুই সতীর্থ অজিত চান্ডিলা ও অঙ্কিত চবন স্পট-ফিক্সিং করেন বলে অভিযোগ ওঠে। তাঁদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। এছাড়া মুম্বইয়ে গ্রেফতার হন বিন্দু দারা সিংহ ও চেন্নাই সুপার কিংসর অন্যতম শীর্ষকর্তা গুরুনাথ ময়াপ্পান। ২০১৫ সালে অবশ্য শ্রীসন্তকে রেহাই দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। যদিও তার আগেই এই পেসারকে আজীবন নির্বাসিত করার কথা ঘোষণা করেছিল বিসিসিআই। ২০১৮ সালে সেই সিদ্ধান্ত বাতিল করার কথা ঘোষণা করে কেরল হাইকোর্ট। গত বছর আবার সেই রায় বাতিল করে বিসিসিআই-এর পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। তবে শাস্তি কমাতে বলে আদালত। এরপরেই আজীবন নির্বাসনের বদলে সাত বছর নির্বাসনের কথা ঘোষণা করে বিসিসিআই। ২০১৩ সালের মে মাসের পরে আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি শ্রীসন্ত। ফলে এতদিন পরে তাঁর পক্ষে আর রঞ্জি ট্রফি খেলা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় ছিল।

তবে এই পেসার আত্মবিশ্বাসী ছিলেন। তিনি জানিয়েছিলেন, ‘আমাকে সুযোগ দেওয়ায় কেরল ক্রিকেট সংস্থার কাছে ঋণী থাকব। আমি ফিটনেসের প্রমাণ দিয়ে খেলায় ফিরব। এখন সব বিতর্ক দূরে সরিয়ে রাখার সময় এসেছে।’ সম্প্রতি কেরল ক্রিকেট সংস্থার সচিব শ্রীজিৎ নায়ার জানিয়েছেন, শ্রীসন্ত মাঠে ফিরলে দলের সম্পদ হয়ে উঠবেন। সভাপতি সজন ভার্গিজও জানিয়েছেন, ‘শ্রীসন্তকে স্বাগত জানাতে তৈরি কেসিএ। তাঁকে শিবিরে থাকতে হলে ফিটনেসের পরীক্ষা দিতে হবে। তিনি অবশ্যই একজন অভিজ্ঞ বোলার।’

আরও পড়ুন: ''দলে জায়গা আটকে রেখেছেন'', পূজারাকে সমালোচনা সোশ্যাল মিডিয়ায়

 

সেরা শিরোনাম

Rishabh Pant: ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
NZ vs IND Live: শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget