এক্সপ্লোর

IND vs SGP: পিছিয়ে পড়েও কুর্নিয়ানের গোলে সিঙ্গাপুরের বিরুদ্ধে ড্র করল ভারত

Indian Football Team: সুনীল ছেত্রীর রক্ষণচেরা পাস থেকেই ভারতীয় দলকে সমতায় ফেরান আশিক কুর্নিয়ান। গোটা দ্বিতীয়ার্ধে ভারতীয় দলই দাপট দেখালেও গোল করতে পারেনি।

হো চি মিন: সিঙ্গাপুরের বিরুদ্ধে (IND vs SGP) ফ্রেন্ডলি ম্যাচে ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে (Indian Football Team)। ম্যাচে বেশ অনেকগুলি গোলের সুযোগ তৈরি করলেও, জয়সূচক গোল করতে পারেনি ভারত। 

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণের পথ বেছে নেয়। প্রথমে সিঙ্গাপুর পর পর দুই সুযোগ তৈরি করে। ছয় মিনিটে অনিরুদ্ধ থাপার রক্ষণচেরা পাস থেকে লিস্টন কোলাসোও ভাল সুযোগ পেয়ে গোলে শট নেন বটে। তবে তা গোলের তেকাঠির মধ্যে রাখতে পারেননি তারকা ফরোয়ার্ড। ম্যাচ যত এগোয় সিঙ্গাপুরের আক্রমণ ততই ক্ষুরধার হয়ে ওঠে। ম্যাচের ১৫ মিনিটে দারুণভাবে ইকশান ফান্ডিকে রুখে দেন আনোয়ার আলি। ফান্ডিই সিঙ্গাপুরের হয়ে ১০ মিনিট পরে আরও একটি বড় সুযোগ তৈরি করেন। তবে তা থেকে গোল হয়নি।

ম্যাচের আধ ঘণ্টা নাগাদ গোলের জোড়া সুযোগ পায় ভারত। তবে আনোয়ারের হেডার সিঙ্গাপুর গোলকিপার সেভ করে দেন এবং নরিন্দর তাঁর হেডার গোলের বাইরেই মারেন। এই ঘটনার ছয় মিনিটে পরেই কিছুটা ভাগ্যের সহায়তায়ই সিঙ্গাপুর এগিয়ে যায়। ফান্ডির ফ্রি-কিক ভারতীয় ওয়ালে লেগে গোলকিপার গুরপ্রীতকে পরাস্ত করে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আশিক কুর্নিয়ান (Ashique Kuruniyan) ভারতীয় দলকে সমতায় ফেরান। সুনীল ছেত্রীর দুর্দান্ত পাস থেকে কুর্নিয়ান গোল করতে কোনওরকম ভুল করেননি।

 

দ্বিতীয়ার্ধের শুরুটা ভারতই বেশি ভালভাবে করে। অনিরুদ্ধ থাপার ফ্রি-কিক থেকে গোল করার সুযোগ পেলেও আশিকের শট সেভ করে দেন সিঙ্গাপুর গোলরক্ষক। ৫১ মিনিটে ছেত্রীর হেডারও সেভ হয়ে যায়। ৭৫ মিনিটে অল্পের জন্য লিস্টন লক্ষ্যভ্রষ্ট হন। দ্বিতীয়ার্ধে নেমে ইয়াসির কয়েকটি সুযোগ তৈরি করলেও, ম্যাচে আর কোনও গোল হয়নি। তাই ১-১ স্কোরালাইনে ড্রয়েই শেষ হয় ম্যাচটি। গোটা দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়েও জয় পেলেন না সুনীলরা। এরপর মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ভিয়েতনামের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে নামবেন সুনীল ছেত্রীরা।  

আরও পড়ুন: ক্রমতালিকায় অনেক পিছিয়ে, তবুও সিঙ্গাপুরকে সমীহ করছেন সুনীলরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Argentina Football Team: পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget