এক্সপ্লোর

Indian Football: ক্রমতালিকায় অনেক পিছিয়ে, তবুও সিঙ্গাপুরকে সমীহ করছেন সুনীলরা

Indian Football Team: এই ম্যাচের আগে তারা একসঙ্গে বেশি প্র্যাকটিস সেশন না পেলেও ভারতীয় দল যে শনিবারের ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই নামবে, তা কোচ স্টিমাচের কথা থেকেই আন্দাজ করা যাচ্ছে।

নয়াদিল্লি: এএফসি এশিয়া কাপ যদিও এখনও অনেক দেরি, কিন্তু প্রস্তুতির দিক থেকে দেখতে গেলে ভারতীয় দলের কাছে বোধহয় সময় তেমন বেশি নেই। তাই এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিচ্ছে ভারত। চলতি ভিয়েতনাম সফর সেই প্রস্তুতিরই প্রথম ধাপ। আরও নির্দিষ্ট করে বলতে গেলে শনিবার সন্ধ্যায় হো চিমিন সিটির থং নহত স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ দিয়েই শুরু হবে ইগর স্টিমাচের দলের এশিয়া কাপ প্রস্তুতি।

এই ম্যাচের আগে তারা একসঙ্গে বেশি প্র্যাকটিস সেশন না পেলেও ভারতীয় দল যে শনিবারের ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই নামবে, তা কোচ স্টিমাচের কথা থেকেই আন্দাজ করা যাচ্ছে। ফিফা ক্রমতালিকায় যদিও সিঙ্গাপুর ভারতের (১০৪) চেয়ে অনেকটাই পিছনে, ১৫৯ নম্বরে, কিন্তু তাই বলে তাঁর দল প্রতিপক্ষকে হালকা ভাবে নিক, তা একেবারেই চান না ক্রোয়েশিয়ান কোচ।

ভারতীয় দলের বেশির ভাগ সদস্যই তরুণ। এশিয়া কাপের আগে তাঁদেরও নিজেদের প্রমাণ করার ও কোচের পছন্দের খাতায় নিজেদের নাম তোলার সুযোগ এটা। তাই তাঁর দল এই ম্যাচে খারাপ খেলবে না বলেই ধারণা স্টিমাচের। গত দশ বছরে সিঙ্গাপুরের মুখোমুখি হয়নি ভারতীয় দল। কিন্তু এই দশ বছরে নিজেদের অনেকটাই উন্নত করে তুলেছে তারা।

সহজ নয় প্রতিপক্ষ

দশ বছর আগে শেষ মুখোমুখিতে ভারত হেরেছিল ০-২-এ। আরও জানলে অবাক হতে পারেন, মোট ১২ বারের মুখোমুখিতে ভারত যেখানে জিতেছে চারবার, সেখানে সিঙ্গাপুর জিতেছে সাতবার। একবার মাত্র ড্র হয়েছে। গত শতকে দুই দেশের ফুটবল দলের মধ্যে বেশিরভাগ ম্যাচই হয় মারডেকা কাপে। এই শতকে বিশ্বকাপ বাছাই পর্বে ও ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় তারা।

প্রতিপক্ষের ক্রমোন্নতির কথা স্মরণ করিয়ে দিয়ে ভারতের কোচ বলেন, “সম্প্রতি সিঙ্গাপুর যথেষ্ট উন্নতি করেছে। ওদের নতুন কোচ এমন একটা সিস্টেমে দলকে খেলান, যাতে তাদের প্রতিপক্ষের কাজটা অনেক কঠিন হয়ে যায়। তবে আমি আমার ছেলেদের বলেছি, ওদের বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়ে খেলতে এবং ওদের জন্য আমাদের কাছে কী কী আছে, তা দেখাতে”। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে কথাগুলি বলেন তিনি।

প্রতিপক্ষ নিয়ে তিনি যে যথেষ্ট হোমওয়ার্ক করেছেন, তা কোচের কথাতেই স্পষ্ট। বলেন, “হাই প্রেসিং অঞ্চলগুলোতে ওরা যথেষ্ট তৎপর। সারা মাঠ জুড়ে ওরা কী ভাবে প্রেসিং ফুটবল খেলে, তা পর্যবেক্ষণ করেছি আমি। প্রতিপক্ষকে এ ভাবে ওরা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয়। এই ব্যাপারে তাই ওদের এগিয়েই রাখতে হচ্ছে”।

ভরসা সেই সুনীল

এশিয়া কাপের বাছাই পর্বে একশো শতাংশ সাফল্যের রেকর্ড বজায় রাখার পর সম্প্রতি শেষ হওয়া ডুরান্ড কাপে খেললেও দলের বেশির ভাগ খেলোয়াড়েরই ফিটনেস সমস্যা আছে বলে মনে করেন স্টিমাচ। এমনকী ফিটনেসের দিক থেকে তিনি নিজের দলের ছেলেদের কিছুটা পিছিয়েই রাখছেন। এই অবস্থা সামলানোর জন্য তাই স্টিমাচ দলকে মাথা ঠাণ্ডা রেখে ও ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে পরামর্শ দিয়েছেন।

সুনীল ছেত্রী এশিয়া কাপের মতো ডুরান্ড কাপেও ফর্মে ছিলেন। তিন মাস পরে ভারতীয় দলের হয়ে নেমে সেই ফর্ম ধরে রাখতে পারেন কি না, দেখার। আশিক কুরুনিয়ান, যিনি এশিয়া কাপের বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাঁর ওপরও নজর থাকবে ভারতীয় ফুটবলপ্রেমীদের।

                                                                                                                                                                                  ----- ছবি ও তথ্য: আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget