এক্সপ্লোর

অশ্বিন-ঋদ্ধিমানের শতরান, বড় রান ভারতের

গ্রস আইলেট: রবিচন্দ্রন অশ্বিন (১১৮) ও ঋদ্ধিমান সাহার (১০৪) শতরানে ভর করে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৫৩ রান করল ভারত। ১২৬ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর এই স্কোর যথেষ্ট বড়। বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দিতে পারে ভারতীয় দল।   প্রথম দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই দ্বিতীয় দিনের অশ্বিন ও ঋদ্ধিমান। তাঁরা সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন। এদিন প্রথম সেশনে ভারত ৮২ রান যোগ করে। লাঞ্চের সময় অশ্বিন ৯৯ এবং ঋদ্ধিমান ৯৩ রানে অপরাজিত ছিলেন। দীর্ঘক্ষণ ৯৯ রানে আটকে থাকা অশ্বিন লাঞ্চের পর রস্টন চেজের বলে ছক্কা মেরে শতরান পূরণ করেন। এই নিয়ে চলতি সিরিজে তিনি দ্বিতীয় শতরান করে ফেললেন। তাঁর আগে শুধু রিচি বেনো, টনি গ্রেগ ও ইয়ান বথাম একই সিরিজে একাধিক শতরান এবং পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। চতুর্থ ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন অশ্বিন। Ashwin_AP2 ঋদ্ধিমান এদিন টেস্টে প্রথম শতরান করলেন। তিনি ২২৩ বলে ১২টি চারের সাহায্যে শতরান করেন। এই প্রথম ভারতের ৬ ও ৭ নম্বর ব্যাটসম্যান একই টেস্টে শতরান করলেন। অশ্বিনের সঙ্গে জুটিতে ২১৩ রান যোগ করেন ঋদ্ধিমান। বিদেশের মাটিতে ষষ্ঠ উইকেট জুটিতে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান। Ravichandran Ashwin, Wriddhiman Saha শতরান করার কিছুক্ষণ পরেই আলজারি জোশেফের বলে উইকেটকিপার শেন ডাউরিচের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ঋদ্ধিমান। এরপর ভারতের ইনিংস আর বেশিক্ষণ গড়ায়নি। রবীন্দ্র জাদেজা (৬) ও ভুবনেশ্বর কুমার (০) আউট হয়ে যাওয়ার পর অশ্বিনও ফিরে যান। ইশান্ত শর্মা আউট হতেই ভারতীয় ইনিংসের যবনিকা পতন হয়।   ঋদ্ধিমান ও অশ্বিন ছাড়া ভারতীয় ব্যাটিং লাইনআপে কেউই সেভাবে রান করতে পারেননি। এবার বোলারদের পরীক্ষা। তাঁরা দ্রুত উইকেট তুলে নিতে পারলে এই ম্যাচে সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে ভারত।

সেরা শিরোনাম

Asian Games 2026: একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?
একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?
Asian Games 2026 : বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
Vozinha: 'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
Asian Games 2026: বৃষ্টি কাঁটা সামলে এশিয়ান গেমসে একদিনে ৮ পদক জিতল ভারত, জ্যাভলিনে জোড়া সাফল্য
বৃষ্টি কাঁটা সামলে এশিয়ান গেমসে একদিনে ৮ পদক জিতল ভারত, জ্যাভলিনে জোড়া সাফল্য

ভিডিও

Kunal Ghosh | শনি ও রবি, পরপর দুদিন কুণাল ঘোষের উপর হামলা, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন
SRFTI Clash News | সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অশান্তির ঘটনা
Gyanesh Kumar News | দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনকে হাতিয়ার করে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ছড়াচ্ছে বিক্ষোভ
TMC Symbol News | পুরভোটেও EVM-এ থাকছে না জোড়াফুল। সুপ্রিম কোর্টেও ধাক্কা মমতার
BJP News | ওয়ার্ডের সবাই চেয়েছিল যে তিনি কাউন্সিলর হবেন। তার আগেই খুন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget