এক্সপ্লোর

দেখুন: অন্তিম ১৮ বলে টানটান লড়াই, শেষ বলে জয়ে এনে দিলেন কেদার

দুবাই:মরু শহর দুবাইয়ে শুক্রবারের রাত দেখল একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত রোমহর্ষক লড়াই। এশিয়া কাপের ফাইনালে শেষ বল পর্যন্ত চলল ভারত ও বাংলাদেশের মধ্যে তীব্র উত্তেজনায় ঠাসা দ্বৈরথ। শেষপর্যন্ত অবশ্য বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সপ্তমবার এশিয়ার সেরা হল মেন ইন ব্লু। ম্যাচের প্রথম বল থেকেই এ রকম তীব্র লড়াই, একদিনের ক্রিকেটে খুব একটা দেখা যায় না। তবে শেষ ১৮ বল পেন্ডুলামের মতো এদিক, ওদিক ঝুলেছে। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ভারত অবশ্য জয় ছিনিয়ে নিয়েছে। একটা সময় মনে হচ্ছিল ভারত হেরে যাবে। কিন্তু ব্যাট হাতে রবীন্দ্র জাডেজা, ভূবনেশ্বর কুমার এবং চোট পাওয়া কেদার, সেই সঙ্গে কুলদীপ যাদবের দৃঢ় প্রত্যয় ভারতকে জয়ের সরণিতে পৌঁছে দেয়। দলের ৮৩ রানে অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর সমর্থকদের ভরসা হয়ে দাঁড়ায় দীনেশ কার্তিক (৩৭) এবং ফিনিসার মহেন্দ্র সিংহ ধোনি (৩৬)-এর জুটি। কিন্তু দলের স্কোর ১৬০-এ পৌঁছতে না পৌঁছতেই দুই ব্যাটসম্যানই আউট হয়ে যান। কেদার যাদব (অপরাজিত ২৩) চোট পেয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পর ভারতের সংকট প্রবল হয়ে ওঠে। বাংলাদেশি বোলাররা ম্যাচে ফেরার চেষ্টা চালান। কিন্তু জাডেজা (২৩) এবং ভূবনেশ্বর কুমারের মধ্যে সপ্তম উইকেটে ৪৫ রানের জুটিতে একটা সময় মনে হচ্ছিল ভারত সহজেই ম্যাচ জিতে যাবে। শেষ ১৮ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৩ রান। ক্রিজে জাডেজা ও ভূবি। ৪৮ তম ওভারে বাংলাদেশের অধিনায়ক মাশরফি মোর্তাজা বল তুলে দেন রুবেল হুসেনের হাতে। আর ওই ওভারে যা ঘটল তাতে ম্যাচ আরও একবার ঢলে পড়ল বাংলাদেশের দিকে। রুবেল জাডেজাকে আউট করে ভারতকে মুশকিলে ফেলে দেন। এরপর ক্রিজে আসেন রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাওয়া কেদার। ওই ওভারে ভারত চার রান করে। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ৯ রান। কিন্তু ৪৯তম ওভারে উইকেটে সেট হয়ে যাওয়া ভূবি মুস্তাফিজুর রহমানের প্রথম বলে আউট হয়ে যান। ব্যাট করতে নামেন কুলদীপ। একদিকে, চোট পাওয়া কেদার, অন্যদিকে নতুন ব্যাটসম্যান কুলদীপ। ১১ বলে ভারতের দরকার ৯ রান। মুস্তাফিজুর দুরন্ত বল করেন।ওই ওভারে মাত্র তিন রান দেন তিনি। শেষ বলে ২ রান নেন কেদার। শেষ ওভারে প্রয়োজন ছয় রান। স্ট্রাইকিং প্রান্তে কুলদীর। হৃদস্পন্দন তখন দ্রুত হয়েছে ভারতীয় শিবিরে। কুলদীপ অবশ্য প্রথম বলেই সিঙ্গল নেন। স্ট্রাইকিং প্রান্তে ফিরে এসে কেদার পরের বলে সিঙ্গল নেন। তৃতীয় বলে বড় শট খেলেন কুলদীপ। কিন্তু বাউন্ডারি হয়নি। দুই রান হয়। চতুর্থ বলে রান নিতে পারেননি কুলদীপ। পঞ্চম বলে এক রান নিয়ে স্কোর টাই করেন তিনি। শেষ বলে জয়ের জন্য একরান প্রয়োজন। কেদার বলটি গ্লান্স করে দলকে জয় এনে দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget