এক্সপ্লোর

Asia Cup 2022: এশিয়া কাপের আগে ফের ধাক্কা পাক শিবিরে, ছিটকে গেলেন তরুণ বোলার

Pakistan Cricket Team: এশিয়া কাপ (Asia Cup) শুরু হওয়ার আগে ফের ধাক্কা পাকিস্তান শিবিরে (Ind vs Pak)। এবার ছিটকে গেলেন আর এক পেসার।

দুবাই: এশিয়া কাপ (Asia Cup) শুরু হওয়ার আগে ফের ধাক্কা পাকিস্তান শিবিরে (Ind vs Pak)। এবার ছিটকে গেলেন আর এক পেসার। যে কারণে ভারতের বিরুদ্ধে মহারণের আগে কিছুটা হলেও চাপে থাকবে পাক শিবির।

শনিবার শুরু হচ্ছে এশিয়া কাপ। রবিবার ভারত-পাক মহারণ। সেই ম্য়াচের আগে চোটের জন্য ছিটকে গেলেন পাকিস্তানের পেসার মহম্মদ ওয়াসিম (Mohammad Wasim)। তাঁর পরিবর্তে হাসান আলিকে দলে নিয়েছে পাকিস্তান।

কাল থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2022)। রবিবাসরীয় সন্ধ্যায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তার আগে পাকিস্তান শিবিরে (Pakistan Cricket Team) চিন্তার মেঘ। ইতিমধ্যেই চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। এবার ভারতের বিরুদ্ধে নামার আগেই আরেক ফাস্ট বোলারকেও হারাতে হল।

ঝুঁকি নিতে রাজি নয় পাকিস্তান

এশিয়া কাপের জন্য আপাতত দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠেই অনুশীলন সারছে ভারত-পাকিস্তান। গতকাল বৃহস্পতিবারও, ওই একই জায়গায় পাকিস্তান বিকেলে অনুশীলন সারার পর রাতে অনুশীলনে নামে ভারতীয় দল। এই অনুশীলন শেষেই পাকিস্তান দলের তরুণ ফাস্ট বোলার মহম্মদ ওয়াসিম ম্যানেজমেন্টকে তাঁর পিঠের ব্যথার কথা জানান। বুধবার নিজের ২১তম জন্মদিন পালন করা ওয়াসিমের কোমরের নীচের দিকে ব্যথা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি। এরপর কোনওরকম ঝুঁকি না নিয়ে পাকিস্তান ম্যানেজমেন্টের তরফে তাঁকে সত্ত্বর এমআরআই স্ক্যানের জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট আসার পর দেখা যায়, খেলার মতো অবস্থায় নেই তরুণ পেসার।

রিপোর্ট অনুযায়ী, ওয়াসিমের খুব বেশি কিছু সমস্যা না হলেও, সামনের ঠাসা মরসুমের আগে কোনওরকম ঝুঁকি নিতে চায় না পাকিস্তান দল। এশিয়া কাপের পর পাকিস্তান নিজেদের দেশে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। সেই সিরিজ শেষের পরই তারা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে উড়ে যাবে। তারপর তো অস্ট্রেলিয়া সফর আছেই। যেখানে প্রায় ৫-৬ সপ্তাহের জন্য শাহিনকে মাঠের বাইরেই থাকতে হবে। সেখানে আরেক ফাস্ট বোলারকে নিয়ে ঝুঁকি নিতে চান না বাবর আজমরা। প্রসঙ্গত, ওয়াসিম এখনও অবধি পাকিস্তানের হয়ে ১১টি টি-টোয়োন্টি খেলে ১৫.৮৮ গড় ও ৮.১ ইকোনমিতে ১৭টি উইকেট নিয়েছেন।

দ্বৈরথের আগে খোশগল্প

প্রসঙ্গত, গতকাল ভারত ও পাকিস্তান দুই দলের খেলোয়াড়দেরই আইসিসির অ্যাকাডেমিতে অনুশীলনের মাঝে বেশ খোশমেজাজে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা যায়। রবিবারের ম্যাচে কোহলিকে থামানোর অঙ্ক কষতে হবে। তবে ম্যাচের আগে কোহলিকে দেখে খোশগল্প জুড়লেন পাকিস্তান কিংবদন্তি তথা বর্তমানে দলের ব্যাটিং পরামর্শদাতা ইউসুফ। সেই ঘটনা ধরা পড়ল ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও।

আরও পড়ুন: এশিয়া কাপ শুরু হওয়ার আগেই সম্ভাব্য বিজেতার নাম জানিয়ে দিলেন শেন ওয়াটসন

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget