এক্সপ্লোর

Asia Cup 2022: রোহিত, কোহলিদের বিশেষ তালিকায় নাম লেখাতে চলেছেন শাকিব আল হাসান

Shakib Al Ha শাকিব ২০০৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ঘটান। তারপর থেকে এখনও অবধি ব্যাট হাতে ২০১০ রান করার পাশাপাশি বল হাতে ১২১টি উইকেট নিয়েছেন জাতীয় দলের হয়ে।

শারজা: আজ, মঙ্গলবার (৩০ অগাস্ট) আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ (Asia Cup 2022) অভিযান শুরু করতে চলেছে বাংলাদেশ (AFG vs BAN) ক্রিকেট দল। দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব রয়েছে শাকিব আল হাসানের (Shakib Al Hasan) কাঁধে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এই ম্যাচে মাঠে নামলেই এক দারুণ মাইলফলক স্পর্শ করতে চলেছেন। বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিশেষ তালিকায় নাম লেখাবেন শাকিব।

শাকিবের মাইলফলক

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রবিবারই বিরাট কোহলি নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। এবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে শাকিব শততম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবেন। বিশ্বক্রিকেটের মাত্র ১৫তম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব গড়তে চলেছেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে মাত্র দুই বাংলাদেশ তারকার মাহমুদুল্লাহ রিয়াদ (১১৯টি ম্যাচ) এবং মুশফিকুর রহিম (১০০টি ম্যাচ) দখলে এই কৃতিত্ব রয়েছে। শাকিব তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে এই তালিকায় নাম লেখাবেন। আপাতত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি, ১৩৩টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দখলে। 

প্রায় তিন বছর পর আফগানদের বিরুদ্ধেই প্রথমবার টি-টোয়েন্টিতে জাতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে শাকিবকে। ইনফর্ম আফগানিস্তান আগের ম্যাচেই শ্রীলঙ্কাকে একেবারে পর্যুদস্ত করে ম্যাচ জিতেছিল। বাংলাদেশের বিরুদ্ধেও টি-টোয়েন্টিতে মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে রয়েছেন রশিদ খানরাই। বাংলাদেশের তিনের তুলনায় পাঁচটি ম্যাচ জিতেছে আফগানিস্তান। উপরন্তু, সদ্যই জিম্বাবোয়ের বিরুদ্ধে দুই সীমিত ওভারের সিরিজই হেরেছে বাংলাদেশ। তাই দলকে আবার জয়ের সরণীতে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে শাকিবকে। 

শাকিবই ভরসা

৩৫ বছর বয়সি শাকিব ২০০৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ঘটান। তারপর থেকে ৯৯ ম্যাচে এখনও অবধি ব্যাট হাতে ২০১০ রান করার পাশাপাশি বল হাতে ১২১টি উইকেট নিয়েছেন জাতীয় দলের হয়ে। এশিয়া কাপেও বাংলাদেশের ভাল পারফরম্যান্সের অনেকটাই নির্ভর করবে শাকিবের পারফরম্যান্সের উপর। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মরুদেশেই চরম হতাশাজনক পারফর্ম করেছিল বাংলাদেশ। শেষের দিকে অবশ্য চোটের কারণে শাকিব টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। এবার তারকার উপস্থিতিতে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘোরে কি না, সেটাই দেখার বিষয়। আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের এশিয়া কাপের ম্যাচ শারজায় অনুষ্ঠিত হবে।

 আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রান করলেও, কোহলির সমালোচনায় মুখর গম্ভীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget