এক্সপ্লোর

Asia Cup 2023: ম্যাচ ভেস্তে যাওয়ায় লাভবান পাকিস্তান! পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার ফোরে পাকিস্তান

Ind vs Pak: নেপালের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে বিরাট ব্যবধানে জিতেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকেও ১ পয়েন্ট পাওয়ায় পাকিস্তানের মোট পয়েন্ট দাঁড়াল ৩। ২ ম্যাচে।

পাল্লেকেলে: বৃষ্টি কি আশীর্বাদ হয়ে দেখা দিল বাবর আজমদের শিবিরে?

শনিবার এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ এ-তে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। ১ পয়েন্ট করে পেল ভারত ও পাকিস্তান - দুই দলই। যাতে সুবিধা হল পাক শিবিরের।

নেপালের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে বিরাট ব্যবধানে জিতেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকেও ১ পয়েন্ট পাওয়ায় পাকিস্তানের মোট পয়েন্ট দাঁড়াল ৩। ২ ম্যাচে। গ্রুপ এ-র পয়েন্ট টেবিলের শীর্ষে বাবররা। এশিয়া কাপের প্রথম দল হিসাবে সুপার ফোরে পৌঁছে গেল পাকিস্তান।

রোহিত শর্মাদের অবশ্য অপেক্ষা করে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। নেপালের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ জিতলে রোহিতরাও জায়গা করে নিতে পারবেন সুপার ফোরে।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিলই। তবু দুপুরের দিকে পাল্লেকেলের আবহাওয়ার উন্নতি হয়। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই। তবে ভারতীয় ইনিংস চলাকালীন দুবার বৃষ্টি নামে। যার মধ্যে প্রথমবার ৩৩ মিনিট খেলা বন্ধ ছিল। শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস পুরোটাই শেষ হয়। ২৬৬ রানে অল আউট হয়ে যায় ভারত। পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৬৭ রানের। কিন্তু ফের নামে বৃষ্টি। নানারকম অঙ্ক ঘুরতে থাকে। ডাকওয়ার্থ লুইস নিয়মে দেখা যায়, বৃষ্টি থেমে ২০ ওভারের ম্যাচ করা সম্ভব হলে পাকিস্তানের পরিবর্তিত লক্ষ্য দাঁড়াবে ১৫৫ রানের।

কিন্তু তাও করা গেল না। অঝোরে বৃষ্টিতে ম্যাচ ভেস্তেই গেল।                

 

 

শ্রীলঙ্কার মাটিতে ভারত ও পাকিস্তান - দুই দল এখনও পর্যন্ত ছটি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে বৃষ্টির জন্য পণ্ড হল ৪টি দ্বৈরথ! দুটি ম্যাচ তো শুরুই করা যায়নি। টসও হয়নি। আইসিসি রেকর্ডে যে কারণে সেই ম্যাচ দুটিকে পরিত্যক্ত বলা হয়েছিল। দুটি ম্যাচে বৃষ্টির জন্য কোনও ফল হল না। বাকি দুই ম্যাচের একটিতে জিতেছে ভারত। অন্যটিতে পাকিস্তান।        

আরও পড়ুন: Eden Gardens Exclusive: কোনও দলের বায়নাতেই পিচের চরিত্র বদল নয়, ইডেনের কিউরেটরকে বলে গেলেন আইসিসি প্রতিনিধি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget