এক্সপ্লোর

Asia Cup 2023 Schedule: এশিয়া কাপের সূচি ঘোষণা, দেখে নিন কবে কবে রয়েছে ভারতের ম্যাচ

Asia Cup: আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম দিন নেপাল ও পাকিস্তান মুখোমুখি হবে মুলতানে।

দুবাই: আসন্ন এশিয়া কাপের সূচি ঘোষণা হয়ে গেল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে বিবৃতি দিয়ে সেই সূচি জানিয়ে দেওয়া হল। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম দিন নেপাল ও পাকিস্তান মুখোমুখি হবে মুলতানে। ৩১ আগস্ট বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ম্যাচটি হবে ক্য়ান্ডিতে। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান দ্বৈরথ। যা হবে ক্যান্ডিতে। পরের দিন বাংলাদেশ বনাম আফগানিস্তান লাহোরে খেলতে নামবে। ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে ৫ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্য়াচটি হবে লাহোরে। 

আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের ম্যাচ। খেলাগুলো হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মাটিতে। আগামী ১৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল। 

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রস্তাব মেনে নিয়ে হাইব্রিড মডেলেই হবে এশিয়া কাপ। বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে এশীয় ক্রিকেট কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ (Asia Cup)।

এসিসি-র তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, টুর্নামেন্টের ১৩টি ম্যাচের মধ্যে প্রথম চার ম্যাচ হবে পাকিস্তানে। পরের ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। মোট ৬টি দেশকে নিয়ে ওয়ান ডে ফর্ম্যাটে হবে এবারের এশিয়া কাপ। সামনে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ এবং সেই টুর্নামেন্টের আগে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের জালিয়ে নিতে চায় দেশগুলি। এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশগুলি হল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল।

দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে পয়েন্টের বিচারে প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার ফোর স্টেজে উঠবে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে নেপাল। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপের শুরুর ম্যাচগুলি পাকিস্তানেই আয়োজিত হবে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ-সহ ভারতের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজিত হবে। নিরপেক্ষ দেশ হিসাবে শ্রীলঙ্কাকেই বেছে নেওয়া হয়েছে। ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলির পাশাপাশি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল যদি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারে, তাহলে সেই ফাইনালটিও দ্বীপরাষ্ট্রেই আয়োজিত হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR Jersey: আইপিএলের আগে চমক কেকেআরের, কেমন হল শাহরুখ খানের দলের নতুন জার্সি?
আইপিএলের আগে চমক কেকেআরের, কেমন হল শাহরুখ খানের দলের নতুন জার্সি?
Sourav On Gambhir: আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
IPL 2026: আইপিএলে যোগ দেওয়ায় আইনি ব্যবস্থা! কেকেআরের ক্রিকেটারকে বিরাট হুঁশিয়ারি পাকিস্তানের
আইপিএলে যোগ দেওয়ায় আইনি ব্যবস্থা! কেকেআরের ক্রিকেটারকে বিরাট হুঁশিয়ারি পাকিস্তানের
IPL 2026: কোহলি না পাতিদার? আইপিএলে আরসিবি-র অধিনায়ক হিসাবে কাকে পছন্দ কোচ কার্তিকের?
কোহলি না পাতিদার? আইপিএলে আরসিবি-র অধিনায়ক হিসাবে কাকে পছন্দ কোচ কার্তিকের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget