এক্সপ্লোর

Asia Cup: এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাক ম্যাচের জন্য রিজার্ভ ডে ঘোষণা

Asia Cup 2023, IND vs PAK: ২০২৩ এশিয়া কাপের ফাইনাল আগামী ১৭ সেপ্টেম্বর। এই ম্য়াচটি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা হবে।

কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপপর্বে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। ভারতীয় দলের ব্যাটিং হলেও রান তাড়া করতে নামতেই পারেনি পাক শিবির। শুধু এই ম্যাচেই নয়, বৃষ্টি থাবা বসিয়ে এবারের এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচেই। শ্রীলঙ্কায় আয়োজিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। আগামীতে সুপার ফোরের ম্যাচগুলোও আয়োজিত হওয়ার কথা কলম্বোয়। এই পরিস্থিতিতে আগামী রবিবার ফের ভারত-পাক ম্যাচ আছে, তাও কি বৃষ্টিতে পণ্ড হয়ে যাবে? সমর্থকদের জন্য অবশ্য একটা খুশির খবর রয়েছে। এশিয়া ক্রিকেট কাউন্সিল এই ম্যাচের গুরুত্ব অনুধাবন করে একটি রিজার্ভ ডে-র ঘোষণা করেছে। রবিবার ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টির জন্য যদি খেলা বন্ধ হয়ে যায়, তবে সোমবার ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে। তবে সুপার ফোরের অন্যান্য কোনও ম্য়াচের জন্য রিজার্ভ ডে ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২০২৩ এশিয়া কাপের ফাইনাল আগামী ১৭ সেপ্টেম্বর। এই ম্য়াচটি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা হবে। আবহাওয়া দফতর বলছে সেই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে নেই। আর যদি তবুও বৃষ্টি হয়, তবে টুর্নামেন্টে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গ্রুপ পর্বে পাল্লেকেলেতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচেই বৃষ্টি খেলায় তাল কেটেছিল। আবহাওয়া দফতর থেকে এরকম আশঙ্কার কথা বলা হয়েছে। রবিবার ভারত-পাক ম্যাচ যদিও পাল্লেকেলেতে নয়, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেদিল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। এছাড়াও সারাদিন বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টি। আর সন্ধ্যার পর অবনতি হবে আবহাওয়ার। 

গ্রুপ পর্বে নেপালকে একপেশেভাবে হারিয়েছিলেন বাবর আজ়মরা। ভারতও নেপালের বিরুদ্ধে সহজেই জিতেছিল। সুপার ফোরের চার দলের মধ্যে থেকে ফাইনালে জায়গা করে নেবে দুই দল। তাই ভারত-পাক ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকবেন সকলে। বৃষ্টিতে যাতে না সেই ম্যাচ ভেস্তে যায়, প্রার্থনা করছে গোটা ক্রিকেটবিশ্ব।

সুপার ফোরের সূচি এক নজরে

৬ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম বাংলাদেশ, শারজাহ, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে 

৯ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১২ সেপ্টেম্বর, ভারত বনাম শ্রীলঙ্কা, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১৪ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১৫ সেপ্টেম্বর, ভারত বনাম বাংলাদেশ, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

১৭ সেপ্টেম্বর, এশিয়া কাপের ফাইনাল, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget