এক্সপ্লোর

Nikhat Zareen: এশিয়ান গেমসে পদক নিশ্চিত, প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও পেয়ে গেলেন বক্সার জ়ারিন

Asian Games 2022: মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন জ়ারিন। টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচে তিন মিনিটেরও কম সময়ে জর্ডনের নাসার হানানকে হারিয়ে দিলেন তিনি।

হাংঝাউ: তিনি দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। হাংঝাউ এশিয়ান গেমসে (Asian Games) বক্সিংয়ে পদক নিশ্চিত করে ফেললেন।

নিখাত জ়ারিনের (Nikhat Zareen) আরও বড় প্রাপ্তি, প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) যোগ্যতাও পেয়ে গেলেন ভারতীয় বক্সার। মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন জ়ারিন। টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচে তিন মিনিটেরও কম সময়ে জর্ডনের নাসার হানানকে হারিয়ে দিলেন তিনি। আরএসসি নিয়মে। যে নিয়ম বলছে, ঘায়েল হয়ে প্রতিপক্ষ আর লড়াই চালাতে অক্ষম বুঝে রেফারি যখন অন্যজনকে জয়ী ঘোষণা করে দেন। 

শুক্রবার সেমিফাইনাল ওঠার লড়াই ঠিক ৫৩ সেকেন্ডে জিতে যান ভারতীয় বক্সার। কোয়ার্টার ফাইনালে জর্ডনের নাসার হানানের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেন ভারতের নিখাত। তাঁর অন্তত ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত। সেমিফাইনালে তাইল্যান্ডের চুথামাত রাকসাতের মুখোমুখি হবেন নিখাত। এই লড়াইয়ে জিতলে সোনার লক্ষ্যে ফাইনালে খেলতে নামবেন ভারতের অন্যতম সেরা মহিলা বক্সার। 

২০২২ সালে ইস্তানবুল এবং চলতি বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নিখাত। গত বছর বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। এবার এশিয়ান গেমসেও প্রথম বার পদক জয় নিশ্চিত হল নিখাতের। প্রসঙ্গত, চলতি এশিয়াডের প্রথম রাউন্ডে ভিয়েতনামের তাম-থি-এনগুয়েনের বিরুদ্ধে সহজ জয় পেয়েছিলেন তেলঙ্গানার ২৭ বছরের বিশ্বজয়ী বক্সার।

হাতের জাদুতে কথা বলান বন্দুককে। এশিয়া সেরার মঞ্চে একাই দেশের ঝুলিতে এনে দিয়েছেন চার চারটে পদক। তিনটে রুপো ও একটি সোনা। এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে এমনিতেই ভারতীয় শুটারদের জয়জয়কার। তার মাঝেই আলাদা করে নজর কাড়ছেন এষা সিংহ ( Esha Singh)। ১৮ বছরের এই শুটারের বন্দুক-হাতে কারসাজিতে মজেছে দেশের ক্রীড়ামহল।

শুক্রবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে জোড়া রুপো জিতেছেন এষা। ব্যক্তিগত ও দলগত দুই বিভাগেই। ব্যক্তিগত বিভাগে তাঁকে টেক্কা দিয়েছেন ভারতেরই পলক গুলিয়া (Palak Gulia)। ১৭ বছরের পলক ও ১৮ বছরের এষা মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (10m air pistol women's) বিভাগের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রুপো জিতেছেন। একে অপরের বিরুদ্ধে সেরা হওয়ার লড়াই শেষের পরই একজোট হয়ে দিব্যা থাডিগোলকে সঙ্গে নিয়ে একই বিভাগের দলগত বিভাগে ভারতকে তাঁরা এনে দিয়েছেন রুপো। এর আগে ২৫ মিটার এয়ার পিস্তাল বিভাগেও (25 m air pistol) জোড়া পদক জিতেছিলেন এষা। ব্যক্তিগত বিভাগে সেখানেও জিতেছিলেন রুপো। আর দলগত বিভাগে মনু ভাকের ও রিদম সাঙ্গওয়ানের সঙ্গে মিলে জিতেছিলেন সোনার পদক।

আরও পড়ুন: ABP Exclusive: হাতে দইয়ের হাঁড়ি, মুরলীধরন বলছেন, বিশ্বকাপে গেমচেঞ্জার হবেন কোহলি-বুমরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget