এক্সপ্লোর

Asian Games 2023: এশিয়ান গেমসে ভারতীয় হকি দলের দাপট অব্যাহত, নাগাড়ে দ্বিতীয় ম্যাচে ১৬ গোল দিলেন হরমনপ্রীতরা

IND vs SGP: প্রথমার্ধে সিঙ্গাপুরের বিরুদ্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল।

হাংঝৌ: উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬-০ গোলে জয় দিয়ে এশিয়ান গেমসে (Asian Games 2023) নিজেদের অভিযান শুরু করেছিল ভারতীয় হকি দল। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও ফের একবার ১৬ গোল দিল ভারত। এবার ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর (IND vs SGP)। অবশ্য় এই ম্যাচে হরমনপ্রীতদের এক গোল হজম করতে হয়। ১৬-১ স্কোরলাইনে জয় পেল ভারতীয় হকি দল (Indian Hockey Team)।

 পুল 'এ'-র ম্যাচে ভারতের হয়ে হরমনপ্রীত হ্যাটট্রিক করেন। প্রথম কোয়ার্টারে ভারতীয় দলকে তেমন ছন্দে দেখায়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারেই তেড়েফুড়ে আক্রমণ শুরু করে ভারত। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৬-০ গোলে এগিয়ে যায় ভারতীয় দল। মনদীপ সিংহ জোড়া গোল করেন। তিনি বাদে ললিত, গুরজন্ত, সুমিত এবং বিবেক সকলে একটি করে গোল করেন। দ্বিতীয়ার্ধের প্রথম কোয়ার্টারে ভারতীয় দল নিজেদের দাপট বজায় রাখে। পাঁচ পাঁচটি গোল করে ভারত। শেষ কোয়ার্টারেও আরও পাঁচবার প্রতিপক্ষের জালে বল জড়ান ভারতীয় হকি তারকারা। 

 

 

দুই ম্যাচে মোট ৩২ গোল করে দাপট দেখানোর পর নিঃসন্দেহে ভারতীয় হকি তারকাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। তবে এরপরের দুই ম্যাচে কিন্তু ভারতীয় দলকে বেশ চ্যালঞ্জিং প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। ২৮ সেপ্টেম্বর হরমনপ্রীতরা গত বারের চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে খেলবে। ঠিক তার দুইদিন পরেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ অক্টোবর ভারতকে চ্যালঞ্জ জানাবে বাংলাদেশ।

প্রসঙ্গত, মহিলা ক্রিকেট (Womens Cricket) থেকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল (Air Riffle), দলগত দুই খেলায় গতকালই এশিয়া সেরা হয়েছিল ভারত। ২ টি সোনার সঙ্গে ৩ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ, মিলিয়ে মোট ১১ টি পদক নিয়ে এশিয়ান গেমসের পদক তালিকায় যুগ্ম পঞ্চম স্থানে দিনশেষ করে ভারত। আজ ভারতীয় অ্যাথলিটরা পদক তালিকায় ক'টা পদক যোগ করতে পারেন সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ১৩ বছর পর এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারতীয় ফুটবল দল, চমকের পূর্বাভাস কোচ স্তিমাচের 

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget