এক্সপ্লোর

Indian Football Team: ১৩ বছর পর এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারতীয় ফুটবল দল, চমকের পূর্বাভাস কোচ স্তিমাচের

Asian Games 2023: চিনের কাছে হারলেও বাংলাদেশের বিরুদ্ধে জয় ও মায়ানমারের বিরুদ্ধে ড্র করে এশিয়ান গেমসে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে ভারত।

নয়াদিল্লি: ১৩ বছর আগে শেষবার এশিয়ান গেমসের (Asian Games 2023) প্রি-কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। পরপর হতাশার পর অবশেষে ফের একবার প্রি-কোয়ার্টারে পৌঁছেছে ভারত। প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর বাংলাদেশের বিরুদ্ধে জয় ও মায়ানমারের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ড্র ছিনিয়ে নিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ভারতীয় দল।

এই টুর্নামেন্টের আগে কিন্তু ভারতীয় দলকে বেশ প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। ভারতীয় দল অনুশীলন করার যথেষ্ট সময় পায়নি। পাশাপাশি একেবারে শেষ মুহূর্তে সন্দেশ ঝিঙ্গানের মতো কয়েকজন দলের সঙ্গে যোগ দিয়েছেন। এত কিছু সত্ত্বেও দল যেমন পারফর্ম করেছে, তাতে গর্বিত ভারতীয় কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। এশিয়ান গেমসের ইতিবাচক জিনিসগুলির দিকেই তাকাতে চান ইগর স্তিমাচ।

তিনি বলেন, 'বিগত তিন ম্যাচের সবথেকে বড় ইতিবাচক দিকটি হল যে এমন কয়েকজন খেলোয়াড়কে আমি চিহ্নিত করতে পেরেছি যারা অদূর ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলতে পারেন। বিগত তিন ম্যাচে ওরা যা পারফর্ম করেছে, তা বাহবা পাওয়ার যোগ্য। একটা কোচ এর থেকে বেশি আর কী বা চায়।'

এশিয়ান গেমসে সুনীল ছেত্রী (Sunil Chhetri), ঝিঙ্গানদের মতো তারকা ও অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি যে দলের তরুণদের জন্য খুবই লাভদায়ক, তা আলাদা করে বলতে হয় না। ছেত্রী কিন্তু তিনটি ম্যাচে পুরো সময়টাই খেলেছেন। দুই গোলও করেছেন তারকা ফরোয়ার্ড। সুনীল নিজেই সবকয়টি ম্যাচ খেলতে চেয়েছেন বলেই তাঁকে খেলানো হয়েছে। 

'ছেত্রী তিনটি ম্যাচে পুরোটা সময় মাঠে ছিল, কারণ ও নিজেই এমনটা চেয়েছিল। পরবর্তীতে মাঠে নামতে সুনীল একেবারেই আগ্রহী নয়। এ ই আমার দলের অধিনায়ক। যখন (মায়ানমার ম্যাচে) মাঝমাঠে সমস্যা হচ্ছিল, তখন তো ও মাঝমাঠেও নেমে এসে খেলা তৈরি করছিল, আক্রমণভাগে পাস দিচ্ছিল। দলের প্রতি ওর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন থাকতে পারে না।'

এরপর কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর স্বপ্ন নিয়ে সৌদি আরবের বিরুদ্ধে মুখোমুখি হবে ব্লু টাইগার্সরা। বৃহস্পতিবার এই ম্যাচ হবে। ভুলে গেলে চলবে না গত বছর বিশ্বকাপে সৌদি কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনাকে পরাজিত করেছিল। তাদের বিরুদ্ধে লড়াইটা যে একেবারেই সহদজ হবে না, সে কথা ভালভাবেই জানেন স্তিমাচ। 'আমরা দুইদিন ভালভাবে অনুশীলন করার সময় পাব। সৌদি যে কতটা ভাল দল, তা সকলেই জানেন। তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আমরা শেষ ১৬ তে পৌঁছে অনেককে চমকে দিয়েছে, হয়তো অদূর ভবিষ্যতে আরও চমক অপেক্ষা করছে। দেখা যাক।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: তিন পয়েন্ট হাতছাড়া, জামশেদপুরের বিরুদ্ধে গোলের সুযোগ তৈরি করতে পারাতেই খুশি ইস্টবেঙ্গল কোচ

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget