এক্সপ্লোর

Asian Games: ফের হ্যাটট্রিক হরমনপ্রীতের, বাংলাদেশকে ১২-০ গোলে হারিয়ে সেমিতে ভারতীয় হকি দল

Indian Hockey Team: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে মনদীপ ও হরমনপ্রীত উভয়েই হ্যাটট্রিক করলেন।

হাংঝৌ: চলতি এশিয়ান গেমসে (Asian Games 2022) দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। 'পুল এ'-তে নিজেদের শেষ ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) দাপুটে জয় পেল হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন ভারতীয় দল। হরমনপ্রীত নিজেই হ্যাটট্রিক করলেন, তিন গোল করলেন মনদীপ সিংহও (Mandeep Singh)। সেমিফাইনালের আগে ১২-০ গোলে জিতল ভারত।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভারত নিজেদের দাপট অব্যাহত রাখে। পেনাল্টি কর্নার এবং ফিল্ড গোল, দুইভাবেই বাংলাদেশের জালে সব মিলিয়ে এক ডজনবার বল জড়িয়ে দেন ভারতীয় হকি দলের তারকারা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে ভারতকে লিড এনে দেন। তাঁর মিনিট দু'য়েক পরে আবারও এক পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের জালে বল জড়ান হরমনপ্রীত।

তরুণ অভিষেক এবং মনদীপ আক্রমণবিভাগে দুরন্ত ছন্দে ছিলেন। ভারতের পরের দুই গোলের জন্য অভিষেকই পাস বাড়ান। মনদীপ ও ললিত কুমার উপাধ্যায় গোল করে ভারতকে ৪-০ এগিয়ে দেন। ম্যাচে নিজেদের তৃতীয় পেনাল্টি কর্নার থেকেও আবার গোল পায় ভারত। হরমনপ্রীতের ফ্লিক বাংলাদেশি গোলরক্ষক বাঁচিয়ে দিলেও, ফিরতি বল থেকে গোল করেন মনদীপ। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ভারতের হয়ে ষষ্ঠ গোলটি করেন অমিত রোহিদাস।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর একের পর এক পেনাল্টি কর্মার পেতে থাকে ভারতীয় দল। এমনই এক পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চার গোল করেছিলেন তিনি। তাঁর দিন দুই পরেই ফের হ্যাটট্রিক করে নিজের দক্ষতা প্রমাণ করলেন ভারতীয় অধিনায়ক। অভিষেকেও সুযোগ হাতছাড়া করেননি। দুই অ্যাসিস্টের পর অবশেষে গোলও পান তিনি।  

 

মনদীপ অভিষেকের যুগলবন্দিই ভারতকে নবম গোল এনে দেয়। অভিষেকের এক শটের রিবাউন্ড থেকেই নীলকান্ত গোল করেন। বাংলাদেশ এরপর দুই পেনাল্টি কর্নার বাঁচালেও, ম্যাচ শেষের আগে গুরজন্ত ও অভিষেক আরও দুইটি গোল করে ১২-০ ম্যাচ জেতায় ভারতকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: পিটি ঊষাকে ছুঁয়ে ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে বিত্যা রামরাজ, এশিয়ান গেমসের রোলার স্কেকিংয়ে এল জোড়া ব্রোঞ্জ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget