এক্সপ্লোর

Asian Games 2023: অপ্রতিরোধ্য ভারতীয় হকি দল, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে মনদীপরা

India Mens Hockey Team: অমিত রোহিদাস ২৪ মিনিট ও অভিষেক ৫৪ মিনিটের মাথায় গোল করেন। দক্ষিণ কোরিয়ার হয়ে ইউং মাংজি হ্যাটট্রিক করলেও দলকে জেতাতে পারেননি।

হাংঝৌ: এশিয়ান গেমসের (Asian Games 2023) ভারতীয় পুরুষ হকি দলের (Indian Mens Hockey Team) বিজয়রথ অব্যাহত। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে ৫-৩ ব্য়বধানে জয় ছিনিয়ে নিল ভারত (Indian Mens Hockey Team)। ভারতের হয়ে গোল করেন হার্দিক সিংহ (Hardik Singh)। তিনি ৫ মিনিটের মাথায় গোল করেন। এরপর মনদীপ সিংহ ১১ মিনিটের মাথায় গোল করেন। এরপর ১৫ মিনিটের মাথায় ললিত কুমার উপাধ্যায় গোল করেন। অমিত রোহিদাস ২৪ মিনিট ও অভিষেক ৫৪ মিনিটের মাথায় গোল করেন। দক্ষিণ কোরিয়ার হয়ে ইউং মাংজি হ্যাটট্রিক করলেও দলকে জেতাতে পারেননি। অন্য় সেমিফাইনালে আয়োজক দেশ চিনকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে জাপান। তাদের বিরুদ্ধেই সোনা জয়ের লড়াইয়ে ফাইনালে নামবে ভারত। যদি ভারতীয় হকি দল ফাইনালে জিততে পারে, তবে এটি তাদের এশিয়ান গেমসের ইতিহাসে চতুর্থ সোনা হবে। আর প্যারিস অলিম্পিক্সের জন্য ভারতীয় হকি দল যোগ্যতা অর্জন করবে। 

এদিকে, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজ চোপড়ার (Neeraj Chopra) স্বপ্নের দৌড় অব্যাহত। এশিয়ান গেমসে (Asian Games) জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন ভারতীয় তারকা। সেই সঙ্গে রুপোও এল ভারতের ঘরে। নীরজের ঠিক পিছনে শেষ করে রুপো জিতলেন কিশোরকুমার জেনা (Kishore Kumar Jena)।

হাংঝাউতে নিজের চতুর্থ থ্রোয়ে সর্বোচ্চ ৮৮.৮৮ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। সেটাই তাঁকে সোনা জেতায়। তবে নীরজকে হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন স্বদেশীয় কিশোরকুমার জেনা। চতুর্থ থ্রোয়ে ৮৭.৫৪ মিটার দূরত্ব অতিক্রম করেন কিশোর। তিনি রুপো জিতেছেন। জ্যাভলিন থ্রোয়ে সোনা ও রুপো, দুই-ই এল ভারতের ঘরে।

বুধবার এশিয়ান গেমসে (Asian Games) ভারতের সাফল্যের দৌড় চলছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফের সোনা। এবার সোনা জিতল ভারতের ৪ X ৪০০ মিটার পুরুষদের রিলে দৌড়ের দল। যে দলে ছিলেন মহম্মদ আনাস ইয়াহিয়া (Muhammed Anas Yahiya), অমোজ জেকব, (Amoj Jacob), মহম্মদ আজমল (Muhammed Ajmal Variyathodi) ও রাজেশ রমেশ (Rajesh Ramesh)। ফাইনালে ৩:০১.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করেন তাঁরা।

বুধবার এশিয়ান গেমসে   (Asian Games 2023) বক্সিংয়ে (Womens Boxing) পদক ভারতের ঝুলিতে। মহিলাদের ৭৫ কেজি বিভাগে রুপো জিতলেন ভারতের লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain)। চিনা তাইপেই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লভলিনা। ফাইনালে লড়াইয়ে তাঁকে হার মানতে হয় কঠিন লড়াই শেষে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
গলে ঐতিহাসিক ম্যাচ, মুখোমুখি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে মরিয়া ভারত ও শ্রীলঙ্কা
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget