এক্সপ্লোর

Asian Kabaddi Championship: ইরানকে হারিয়ে এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের

Asian Kabaddi Championship 2023: এদিনের ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি যিনি নজর কেড়েছেন তিনি হলেন পবন শেহরাওয়াত। খেলা শুরু থেকেই ইরানের ওপর চাপ তৈরি করতে থাকেন ভারতের কবাডি প্লেয়াররা।

নয়াদিল্লি: একবার নয়, দুবার নয়, এই নিয়ে আট আটবার। এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে আরও একবার সেরা সেরা ভারতীয় দল। ইরানকে ফাইনালে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। তাদের পক্ষে ম্যাচের ফল ৪২-৩২। উল্লেখ্য, ২০০৩ সালে এই টুর্নামেন্টে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল ইরান।

এদিনের ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি যিনি নজর কেড়েছেন তিনি হলেন পবন শেহরাওয়াত। খেলা শুরু থেকেই ইরানের ওপর চাপ তৈরি করতে থাকেন ভারতের কবাডি প্লেয়াররা। প্রথমার্ধে দু’বার ইরানকে অল-আউট করে ২৩-১১-তে এগিয়ে গিয়েছিল ভারত। এরপর যদিও পাল্টা ভারতকে অল আউট করে ইরান। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন ভারতীয় দলের প্লেয়াররাই। 

এর আগে গ্রুপ পর্বের হংকংয়ের বিরুদ্ধে ৬৪-২০ বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। গত ৯ বারের সংস্করণে এই নিয়ে অষ্টমবার খেতাব জয় ভারতের। এবারের গ্রুপপর্বেও সব ম্যাচ জিতেছিল ভারত। ইরানকেও তাঁরা গ্রুপ পর্বে হারায়। কিন্তু ফাইনালে সেই হারের বদলা নিতে ব্যর্থ হল ইরান দল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KHEL KABADDI 15 (@khelkabaddi_15)

আগামী ২৩ সেপ্টেম্বর চিনের হ্যাংঝাউয়ে শুরু এশিয়ান গেমস। সেই টুর্নামেন্টেই সবার পাখির চোখ। এই জয় ভারতকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। 

স্কোয়াশে সোনাজয় দীপিকা-হরিন্দরের

এশিয়ান মিক্সড ডাবলস স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান বজায় রেখে সোনা জিতলেন দীপিকা পড়িক্কল ও হরিন্দরপাল সিংহ সান্ধু। চিনের হাংঝুতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে তাঁরা হারিয়ে দিলেন তৃতীয় বাছাই জুটি মালয়েশিয়ার ইভান ইউয়েন এবং রাচেল আর্নল্ডকে ২-০ ব্য়বধানে। সেমিফাইনালে পাকিস্তানের জুটিকে ছিটকে দিয়ে ফাইনালে পা রেখেছিলেন দীপিকা ও হরিন্দরপাল সিং সান্ধু। অন্য একটি খেলায় ভারতের আরেক জুটি অনাহাত সিংহ ও অভয় সিংহ ব্রোঞ্জ নিশ্চিত করেছেন। ভারত তাদের টুর্নামেন্ট শেষ করল ২টো পদক জিতে। দীপিকার সাফল্যে খুশি তাঁর স্বামী জাতীয় দলের ক্রিকেটার দীনেশ কার্তিকও। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, ''আমি ভীষণ খুশি''।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমসে প্রথমবার স্কোয়াশের অন্তর্ভূক্তি হয়। আর এবারের এশিয়া কাপেই প্রথমবার মিক্সড ডাবলসের অন্তর্ভূক্তি হতে চলেছে। তারই প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। মোট ১০টি দেশের প্রতিযোগিরা অংশ নিয়েচিল এই টুর্নামেন্টে।

 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget