এক্সপ্লোর

World Cup 2023: গিলের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় একাদশে সুযোগ পেতে পারেন অশ্বিন, ঈশান

ICC World Cup 2023: সেই ম্য়াচে ওপেনে নামতে দেখা যাবে না তারকা ভারতীয় ব্যাটারকে। তবে অজিদের বিরুদ্ধে একাদশে সুযোগ পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন ও ঈশান কিষাণ। 

চেন্নাই: বিশ্বকাপের (World Cup 2023) আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা ছিল শুভমন গিলের (Subhman Gill) ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর। আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল। সেই ম্য়াচে ওপেনে নামতে দেখা যাবে না তারকা ভারতীয় ব্যাটারকে। তবে অজিদের বিরুদ্ধে একাদশে সুযোগ পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran) ও ঈশান কিষাণ। গিলের বদলে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাঁকে। অন্যদিকে যা সম্ভানা তাতে তিন স্পিনার নিয়ে হয়ত আক্রমণে নামবে ভারতীয় দল। সেক্ষেত্রে অশ্বিন ছাড়াও কুলদীপ যাদব ও অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাডেজা খেলবেন।

আগামী রবিবার এম চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নিজেদের শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে ব্যাগি গ্রিনদের হারিয়ে দিয়েছিল তারা। তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চলেছে রোহিত ব্রিগেড। শুভমন ছিটকে যাওয়ায় প্রথম ম্যাচে ঈশান কিষাণের জন্য দরজা খুলে যেতে পারে প্রথম একাদশে। আবার কে এল রাহুলকেও ওপেন করাতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবকে হয়ত প্রথম একাদশে খেলানো হতে পারে। চার নম্বর ব্যাটিং পজিশনে শ্রেয়স আইয়ারকে খেলানো হবে না সূর্যকুমার যাদবকে খেলানো হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। 

রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। এহেন পরিস্থিতিতে এই ম্যাচের আগে তারকা ব্যাটার শুভমন গিল ছাড়াই মাঠে নামতে হতে পারে ভারতীয় দল। জানা গিয়েছে যে, টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার বৃহস্পতিবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) ভারতের নেট সেশনেও অংশ নেননি। এরপর ডেঙ্গি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা ও তাঁর চিকিৎসা চলছে। বিসিসিআই-র ঘনিষ্ঠ সূত্রে খবর, টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট শুভমন গিলের শারীরিক অবস্থার উপর টানা নজর রাখছে। 

চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজ সফর বাদ গেলে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তিনি খুব ভাল রান তুলেছিলেন। ২০২৩ মরশুমে ৮৯০ রান দিয়ে সর্বোচ্চ রান তুলেছিলেন। সাম্প্রতিক এশিয়া কাপেও ৩০২ রান তুলেছিলেন।  

আরও পড়ুন: বাংলাদেশকে দুরমুশ করে ফাইনালে ভারত, এশিয়ান গেমসে সোনার লড়াইয়ে সামনে আফগানিস্তান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget