এক্সপ্লোর

Asian Games : বাংলাদেশকে দুরমুশ করে ফাইনালে ভারত, এশিয়ান গেমসে সোনার লড়াইয়ে সামনে আফগানিস্তান

Indian Men's Cricket Team : ৯ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সোনার দৌড়ে পৌঁছে গিয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। অর্ধশতরান তিলক বর্মার।

হাংঝাউ : নেপালের পর বাংলাদেশ। এশিয়ান গেমসে (Asian Games) দাপট অব্যাহত ভারতীয় পুরুষ ক্রিকেট দলের (Indian Men's Cricket Team)। বাংলাদেশকে কার্যত দুরমুশ করে এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ৯ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সোনার দৌড়ে পৌঁছে গিয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় দল

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। মেন ইন ব্লু-র বোলারদের দাপটের সামনে কার্যত নুইয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে মাত্র ৯৬ রান তুলতে সক্ষম হয় তাঁরা। সাই কিশোর ৩ টি ও ওয়াশিংটন সুন্দর ২ টি উইকেট নেন। আর ১ টি করে উইকেট তুলে নেন অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোই, তিলক বর্মা ও শাহবাজ আহমেদ। 

বোলিংয়ে হাত ঘুরিয়ে একটি উইকেট তুলে নেওয়ার ব্যাট হাতেও দাপট দেখান তিলক। নেপালের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকালেও এদিনের ম্যাচে যশস্বী জয়সওয়াল (০) ব্যর্থ হয়ে ফেরেন। যদিও তিলকের সঙ্গে অধিনায়ক রুতুরাজ সহজেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন দলকে। মাত্র ৯.২ ওভারেই ১ উইকেট খুইয়ে ৯৭ রান তুলে ফেলে ভারত। রুতুরাজ অপরাজিত থাকেন ৪০ রানে। আর ছন্দের খরা কাটিয়ে হাফ সেঞ্চুরি হাঁকান তিলক।

২৬ বলে ২ টি চার ও ৬ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলেন তিলক বর্মা (Tilak Verma)। পাশাপাশি অর্ধশতরান হাঁকানোর পর জার্সি তুলে ধরে বুকে আঁকা বিশেষ ট্যাটুও মেলে ধরেন মুম্বইয়ের এই ব্যাটার। তিলকের বুকে আঁকা তাঁর মা ও বাবার ছবি-র ট্যাটু বের করে দেখিয়ে এশিয়ান গেমসের মঞ্চে অর্ধশতরান হাঁকানোর সেলিব্রেশনের পাশাপাশি সাফল্য তাঁদেরকে উৎসর্গও করেন তিলক।

প্রসঙ্গত, ইতিমধ্যে এশিয়ান গেমস থেকে দেশকে সোনা এনে দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ক্রিকেটে দেশকে আরও একটা সোনা জয়ের লক্ষ্য নিয়েই নেমেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দলও। শেষ হার্ডলে তাঁদের সামনে আফগানিস্তান। আগামীকাল যে ম্যাচ ভারতের। ভারতীয় সময় সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হবে যে টি-২০ ম্যাচ।

আরও পড়ুন- ঐতিহাসিক 'সেঞ্চুরি' ভারতের, এশিয়ান গেমসে ১০০ পদক-প্রাপ্তি নিশ্চিত করলেন অ্যাথলিটরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget