এক্সপ্লোর

ATK MB vs EB: লিগের সর্বোচ্চ গোলদাতা ক্লেটনকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ সবুজ মেরুন কোচ ফেরান্দো

Kolkata Derby: বিগত সাত কলকাতা ডার্বির সাতটিই জিতেছে এটিকে মোহনবাগান।

কলকাতা: ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে শনিবার কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মাঠে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) নিজেদের পারফরম্যান্সে ইতিমধ্যেই লিগ তালিকায় প্রথম ছয়ে থাকা নিশ্চিত করে ফেলছে এটিকে মোহনবাগান। আপাতত লিগ তালিকায় চারে রয়েছে সবুজ মেরুন। তবে এই স্থান নিশ্চিত করতে হলে কলকাতা ডার্বি জিততেই হবে এটিকে মোহনবাগানকে। লিগ অবস্থান বা অন্য কিছু নয়, এই ম্যাচে তিন পয়েন্টই পাখির চোখ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando)।

তিন পয়েন্টেই লক্ষ্য

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ফেরান্দো বলেন, 'আমার লক্ষ্য এই ম্যাচ জিতে তিন পয়েন্ট দখল করা। আমরা লিগ তালিকায় কত নম্বরে রয়েছি, সেই নিয়ে কিন্তু একেবারেই ভাবছি না। শনিবার ম্যাচ জেতাটাই একমাত্র লক্ষ্য। আমাদের দলের আক্রমণভাগটা বেশ শক্তিশালী। কে গোল করছেন, কী ভাবে গোল আসছে, সেটার তেমন গুরুত্ব নেই। আক্রমণের সময় এবং রক্ষণের সময় আমাদের কিন্তু কোনও ফাঁক ফোকড় রাখা চলবে না। দলগতভাবে একজোট হয়েই আমরা খেলি।'

বাড়তি গুরুত্ব নয়

লাল হলুদ লিগ তালিকায় ১০ নম্বরে থাকলেও, দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ১২টি গোল করেছেন, যা লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ (যুগ্মভাবে)। ক্লেটনের দক্ষতা সম্পর্কে ফেরান্দো অবগত হলেও, তিনি কোনও ব্যক্তিবিশেষ নয়, বরং গোটা দলের দিকেই নজর রাখছেন। 'ফুটবল তো দলগত খেলা। আমরা কোনও ব্যক্তিবিশেষকে বাড়তি গুরুত্ব দিতে চাই না। প্রতিটি দলকেই আমাদের সম্মান করা উচিত। সিলভা এ মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন বটে, তবে আমার কাছে মাঠে নামা ২২জন খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ' বলেন সবুজ মেরুন কোচ।

ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মরসুম শুরুর ডার্বির ইস্টবেঙ্গল দল এবং বর্তমান লাল হলুদ দলের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ফেরান্দোও সেই কথা মেনে নিয়ে বলেন, 'ইস্টবেঙ্গল দল বিগত কয়েক ম্যাচে বেশ ইতিবাচক পারফর্ম করেছে। ওরা নিজেদের ধীরে ধীরে নিজেদের সেরা একাদশও খুঁজে পাচ্ছে। আমাদের গত সাক্ষাৎকারের থেকে এই দল পুরো ভিন্ন। গত ছয়, সাত ম্যাচে আক্রমণ ও রক্ষণ, উভয় বিভাগেই ওরা পরিকল্পনামাফিক খেলেছে। আমি ওদের সম্মান করি এবং ম্যাচ জয়ের জন্য এই খুঁটিনাটিগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।'

আরও পড়ুন: মহামেডান মাঠের পর এবার ইস্টবেঙ্গল মাঠ, ফের হকি ম্যাচকে কেন্দ্র করে বাঁধল ধুন্ধুমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget