এক্সপ্লোর

ATKMB vs EB: ডার্বিতে এগিয়ে সবুজ-মেরুন? জবাবে কী বললেন ইস্টবেঙ্গল কোচ কনস্ট্যান্টাইন?

Kolkata Derby: দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়েছিল এটিকে মোহনবাগান।

কলকাতা: শনিবার যুবভারতীতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। বর্তমানে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে সবুজ-মেরুন। অপরদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী লাল-হলুদ ১০ নম্বরে রয়েছে। লিগের অবস্থান অনুযায়ী স্বাভাবিকভাবেই এগিয়ে এটিকে মোহবাগান। তবে ডার্বিতে কোনও দলই এগিয়ে থাকে না এবং এই ম্যাচে লিগ অবস্থানের কোনও গুরুত্বই নেই বলে দাবি করছেন ইস্টবেঙ্গল কোট স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। 

কঠিনতম ম্য়াচ

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কনস্ট্যান্টাইন বলেন, 'প্রতিটি ম্যাচই কঠিন, তবে ডার্বি কঠিনতম ম্যাচ। সবাই কলকাতা ডার্বি জিততে চায়। আমার মনে হয় আমরা এই ম্যাচের জন্য ভালই প্রস্তুতিটা সেরেছি। এই দুই বড় ক্লাবের লড়াইয়ে কোনও দলই এগিয়ে বা পিছিয়ে থাকে না। এই ম্যাচে ইচ্ছাশক্তিটাই আসল। প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত যে দল লড়াই করতে প্রস্তুত থাকবে, তারাই জিতবে। এই ম্যাচগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং ম্যাচে লিগের অবস্থানের কোনও গুরুত্ব নেই। সবকিছু বাদেও ডার্বি জয়টার কিন্তু একটা আলাদাই গুরুত্ব রয়েছে। ডার্বি জিতলে কলকাতার বুকে পরবর্তী দুই, তিন মাস সেই নিয়ে গর্ব করা যায়। আমাদের লক্ষ্য সেটাই।'

ভিন্ন দল

গত সাক্ষাৎকারে ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়েছিল জুয়ান ফেরান্দোর এটিকে মোহনবাগান। তবে সেই ম্যাচের দল থেকে বর্তমান ইস্টবেঙ্গল দলে বেশ কিছুটা ভিন্ন বলেই দাবি কনস্ট্যান্টাইনের। 'আমি জানি সকলেই চায় আমরা যাতে প্রথম ছয়ে থাকি। তবে তার জন্য আগে থেকে পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমি বিগত আট মাস ধরে এই বিষয়েই কাজ করছি। পরের মরসুম এবং সুপার কাপের জন্য আমাদের একটি ভিত গড়ে উঠেছে। সেখান থেকেই ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আমি শনিবারের ম্যাচের জন্য মুখিয়ে রয়েছি, কারণ প্রথম রাউন্ডে আমাদের যে দল ছিল, তার থেকে আমরা এখন অনেকটাই ভিন্ন।'

লিগ শিল্ড চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিকে তাদেরই ঘরের মাঠে ১-০ পরাজিত করেই এই ম্যাচ খেলতে নামছে লাল হলুদ দল। অপরদিকে, কেরল ব্লাস্টার্সকে ২-১ হারিয়েছে এটিকে মোহনবাগান। আপাত অর্থে ইস্টবেঙ্গলের এই ম্যাচ থেকে আলাদা করে তেমন কিছু পাওয়ার নেই। তবে এটিকে মোহনবাগানকে প্রথম চারে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বাংলার পেসার, সেরে নিচ্ছেন বাগদান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget