এক্সপ্লোর

ভারতের টিমবাসে ধোনির আসন এখনও সংরক্ষিত, চাহাল টিভিতে আর কী তথ্য ফাঁস হল, দেখুন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে হ্যামিল্টন পৌঁছে গেল ভারতীয় দল। অকল্যান্ড থেকে হ্যামিল্টন – পুরো রাস্তাটাই বাসে করে গেলেন ক্রিকেটারেরা। আর সেই বাস সফরকে মজাদার করে তুলল ‘চাহাল টিভি’।

হ্যামিল্টন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে হ্যামিল্টন পৌঁছে গেল ভারতীয় দল। অকল্যান্ড থেকে হ্যামিল্টন – পুরো রাস্তাটাই বাসে করে গেলেন ক্রিকেটারেরা। আর সেই বাস সফরকে মজাদার করে তুলল ‘চাহাল টিভি’। সতীর্থদের সঙ্গে খুনসুটি করলেন যুজবেন্দ্র চাহাল। আর সেই সঙ্গে জানিয়ে দিলেন, প্রত্যেক মুহূর্তে মহেন্দ্র সিংহ ধোনির অভাব টের পান তাঁরা। চাহাল আক্ষেপ করেন যে, দলের এক ক্রিকেটার কখনও তাঁর অনুষ্ঠানে হাজির হননি। তিনি মহেন্দ্র সিংহ ধোনি। চাহাল বাসের পিছনের কোণের একটি নির্দিষ্ট আসনের কাছে গিয়ে বলেন, ‘একজন চাহাল টিভিতে আসার জন্য ছটফট করত। আমি নিষেধ করেছিলাম। বলেছিলাম, এখনই নয়। পরে তোমাকে ডাকব। এই আসনে যে কিংবদন্তি বসত, সেই মাহি ভাইয়ের কথা বলছি। এখানেই বসত। এই আসনে এখন আর কেউ বসে না। ওর অভাব আমরা খুব টের পাই।’ ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, ধোনি যে আসনে বসতেন, টিমবাসে সেই আসনটি সংরক্ষিত থাকে এখন। অনুষ্ঠানের শুরুতেই চাহাল কথা বলেন যশপ্রীত বুমরাহর সঙ্গে। জানান, বিশ্বকাপ পরবর্তী অধ্যায়ে সম্ভবত প্রথমবার তাঁর অনুষ্ঠানে তারকা পেসারের সঙ্গে কথা বলতে পারছেন। খুনসুটি করে বলেন, বুমরাহকে অতিথি হিসাবে আনতে অনেক টাকা খরচ হয় বলেই অনেকদিন পর সেই সুযোগ পেয়েছেন। চাহালের প্রশ্নে বুমরাহ জানান যে, তিনি প্রথমবার নিউজিল্যান্ডে গিয়েছেন। দেশটা খুব ভাল লাগছে। দারুণ অভিজ্ঞতা। চাহাল জানতে চান, কেন তাঁর সঙ্গে ডিনারে যাচ্ছেন না বুমরাহ। আমদাবাদের পেসার বলেন, ‘আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আমার সঙ্গে ডিনার করতে হলে অনেক তাড়াতাড়ি খেতে হবে। ’ ঋষভ পন্থ জানান, গোটা দল মানসিকভাবে দারুণ জায়গায় রয়েছে। এরপর চাহাল কথা বলেন মহম্মদ শামির সঙ্গে। বাংলার পেসার জানান, তিনি প্রথমবার নিউজিল্য়ান্ডে এসেছিলেন ২০১২ সালে। চাহাল মজা করে বলেন, ‘আমরা যখন দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতাম, তখন তুমি খেলে ফেলেছো।’ কেএল রাহুল বলেন, ‘নিউজিল্যান্ড ভীষণ সুন্দর দেশ। প্রচুর সবুজ। সুন্দর প্রকৃতি।’ কুলদীপ যাদব বলেন, ‘আমি ট্রেকিং করতে ভালবাসি। নিউজিল্যান্ডে সেই সুযোগ রয়েছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget