এক্সপ্লোর

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টেস্ট দলে ফিরলেন রোহিত শর্মা, চোটের জন্য টি ২০ স্কোয়াড থেকে ছিটকে গেলেন বরুণ

ভারতীয় দলে ফিরলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে টেস্ট স্কোয়াডে ফেরানো হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে টি-২০ ও ওয়ান ডে সিরিজে।

নয়াদিল্লি: ভারতীয় দলে ফিরলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে টেস্ট স্কোয়াডে ফেরানো হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে টি-২০ ও ওয়ান ডে সিরিজে। ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হতে যে সময়ের ব্যবধান পাওয়া যাবে, তাতে রোহিত পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা বিসিসিআইয়ের!সম্প্রতি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েওছিলেন যে ফিট থাকলে রোহিত নিশ্চয়ই অস্ট্রেলিয়া যাবে। অন্যদিকে, প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি। প্রসঙ্গত, গত মাসের ১৮ তারিখে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। তারপর চার ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন কায়রণ পোলার্ড। এদিকে জাতীয় দল নির্বাচনের পরেই শুরু হয়ে যায় বিতর্ক। সুনীল গাভাসকার, বীরেন্দ্র সহবাগের মত প্রবীণরা প্রশ্ন তোলেন রোহিত শর্মা কেন স্কোয়াডের বাইরে! চাপের মুখে অবশেষে রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। রোহিতের চোট কতটা গুরুতর, তা খোলসা করে জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। তবে, মুম্বই ইন্ডিয়ান্সের নেটে রীতিমত পরিচিত মেজাজে পাওয়া গিয়েছে হিটম্যানকে। তাতেই আশাবাদী একাংশ। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে জায়গা করে নিতে রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার ফিজিয়ো নীতিন প্যাটেলের সামনে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তবে নেটে তাঁকে দেখে সকলে প্রায় পুরো ফিটই মনে করছেন। তাই সবকিছু ঠিকঠাক থাকলে ১১ নভেম্বর দুবাই থেকে ভারতীয় দলের চাটার্ড ফ্লাইটে অস্ট্রেলিয়া উড়ে যাবেন রোহিত শর্মা। অন্যদিকে, কাঁধের চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর জায়গায় ভারতের টি ২০ স্কোয়াডে নেওয়া হয়েছে নটরাজনকে। ঋদ্ধিমান সাহা আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। হ্যামস্ট্রিংয়ের চোটই এর কারণ। তাঁকে টেস্ট সিরিজে পাওয়া যাবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ম্যাচ ফিটনেস পেলে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া হতে পারে পেসার ইশান্ত শর্মাকে। টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, মায়াঙ্ক অগ্রবাল, কেএল রাহুল (সহ-অধিনায়ক এবং উইকেট কিপার), শ্রেয়স আয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ড্য, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), রবীন্দ্র জাডেজা , ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার এবং টি নটরাজন। ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল - বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, শুভমান গিল, কেএল রাহুল (সহ-অধিনায়ক এবং উইকেট কিপার), শ্রেয়াস আইয়ার, মণীশ পান্ডে, হার্দক পান্ড্য, মায়াঙ্ক অগ্রবাল, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব , জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, সঞ্জু স্যামসন (উইকেট কিপার)। টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল - বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক অগ্রবাল, পৃথ্বী শ, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), ঋষভ পন্থ (উইকেট কিপার), জসপ্রিত বুমরাহ, মহম্ম শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, মহম্মদ সিরাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget