এক্সপ্লোর

Ricky Ponting On Kohli: সচিনের ১০০টি শতরানের রেকর্ড ভাঙতে পারবেন কোহলি? কী মত পন্টিংয়ের?

Virat Kohli: এশিয়া কাপে শতরান করে কোহলি রিকি পন্টিংয়ের মোট শতরানের রেকর্ডে ভাগ বসিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র সচিন তেন্ডুলকর বাদে কোহলির থেকে অধিক শতরান করার রেকর্ড আর কোনও ব্যাটারের নেই।

নয়াদিল্লি: ১০২১ দিনের খরা কাটিয়ে এশিয়া কাপে ভারতের শেষ ম্যাচে শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এটি কোহলির আন্তর্জাতিক কেরিয়ারের ৭১তম শতরান। এই শতরানের ফলেই ভারতীয় তারকা রিকি পন্টিংয়ের (Ricky Ponting) মোট শতরানের রেকর্ডে ভাগ বসিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র সচিন তেন্ডুলকর (১০০টি শতরান) বাদে কোহলির থেকে অধিক শতরান করার রেকর্ড আর কোনও ব্যাটারের নেই। কিছুদিন আগেও কোহলি সচিনের (Sachin Tendulkar) শতরানের রেকর্ড ভাঙতে পারবেন কি না, সেই নিয়ে জোর তর্ক বিতর্ক চলত। কোহলির শতরানের খরায় তা কিছুটা থিতিয়ে গেলেও পন্টিংয়ের মতে কোহলি কিন্তু এখনও সচিনের রেকর্ড ভাঙতে পারেন।

অনেক পিছনে কোহলি  

অস্ট্রেলিয়ান কিংবদন্তি পন্টিং মেনে নিচ্ছেন কোহলির এই দীর্ঘ শতরানের খরার পর সচিন পেরিয়ে যাওয়াটা কঠিন, তবে কা অসম্ভব নয়। 'তিন বছর আগে আমায় এই বিষয়ে কেউ প্রশ্ন করলে আমি উত্তরটা হ্যাঁই দিতাম। তবে ও বহুদিন শতরান করেনি। কিন্তু হ্যাঁ, ওর জন্য কিন্তু কোনওকিছুই অসম্ভব নয়। আমার মতে ও এখনও অনেক বছরই ক্রিকেট খেলবে, কিন্তু ৩০টি শতরান কিন্তু অনেকটাই। এই ব্যবধান মেটাতে পরবর্তী তিন চার বছর অন্তত পাঁচ বা ছয়টি করে শতরান করতে হবে ওকে। এছাড়া কয়েকটা ওয়ান ডে শতরান এবং এক আধটা টি-টোয়েন্টি শতরান করতে হবে ওকে। আমি বিরাটের বিরুদ্ধে কিছুই বলব না, কারণ ও একবার সাফল্য পেতে শুরু করলে ওকে থামানোটা কঠিন। আমি কখনই ওর বিরুদ্ধে বাজি ধরব না।' মত পন্টিংয়ের।

সমালোচকদের একহাত নিলেন রাহুল

টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ভারতীয় দলের নিয়মিত ওপেনার। আইপিএলেও ইনিংস ওপেন করেন। অথচ কে এল রাহুলের (KL Rahul) স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, রাহুলের পরিবর্তে বিরাট কোহলিকে দিয়ে ইনিংস ওপেন করানো উচিত টিম ইন্ডিয়ার। রাহুল, তিনি নিজে কী বলছেন? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার (Ind vs Aus)। তার আগের দিন সাংবাদিকদের প্রশ্নে রাহুল বলেছেন, 'স্ট্রাইক রেট নিয়ে সকলে পরিশ্রম করে। কেউই নিখুঁত নয়। সকলেই কোনও না কোনও দিকে পরিশ্রম করে চলেছে ।'

টি-টোয়েন্টি ক্রিকেটে রাহুলের স্ট্রাইক রেট ১৪০.৯১। কিন্তু এশিয়া কাপে চেনা ছন্দে দেখা যায়নি রাহুলকে। মাত্র ১২২.২২ স্ট্রাইক রেটে রান করেছেন। রাহুল বলছেন, 'আপনারা কখনও দেখবেন না একজন ব্যাটসম্যান একই স্ট্রাইক রেট রেখে খেলে গিয়েছে। কেউ দুশো স্ট্রাইক রেট রেখে খেলে কী হয়েছে বা কারও স্ট্রাইক রেট ১০০ বা ১২০ হলেও দল জিতেছে কি না, তা নিয়ে বিশ্লেষণ হয় না। সব মিলিয়ে দেখলে হয়তো মনে হবে স্ট্রাইক রেট মন্থর।'

আরও পড়ুন: বিশ্বকাপের আগে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ, কোথায় দেখবেন ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget