এক্সপ্লোর

Allan Border: বিরল রোগে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক, প্রার্থনায় ক্রিকেটবিশ্ব

Cricket News: তিনি বিশ্বক্রিকেটের কিংবদন্তি। অনেকে তাঁকে ডন ব্র্যাডম্যানের পরই বসান। তাঁর হাত ধরেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।

সিডনি: তিনি বিশ্বক্রিকেটের কিংবদন্তি। অনেকে তাঁকে ডন ব্র্যাডম্যানের পরই বসান। তাঁর হাত ধরেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে বিশ্ব ক্রিকেটের রাশ ক্রমেই ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। পুরোধা ছিলেন তিনি। তাঁর ও সুনীল গাওস্করের নামাঙ্কিত টেস্ট সিরিজ খেলে ভারত ও অস্ট্রেলিয়া।

সেই অ্যালান বর্ডার (Allan Border) জানালেন, তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত। চলাফেরা করতেই সমস্যা হয়। তবে কারও সমবেদনা চান না বলেই তিনি আগে এ খবর গোপন রেখেছিলেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন মহাতারকা।

৬৮ বছরের প্রাক্তন ক্রিকেটার ২০১৬ সাল থেকে পার্কিনসন্সে আক্রান্ত। বর্ডারের দাবি, ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছেন। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অসুস্থতার কথা। বেশ কিছু দিন ধরেই শারীরিক সমস্যা বেড়েছে বর্ডারের। সাত বছর আগে তাঁর প্রথম স্নায়ুর সমস্যা দেখা দিয়েছিল। তখন থেকেই চিকিৎসা চলছে প্রাক্তন ব্যাটারের। বর্ডার নিজের অসুস্থতা নিয়ে বলেছেন, '২০১৬ সালে প্রথম এক জন স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে পরীক্ষা করে বলেছিলেন, আমি পার্কিনসন্সে আক্রান্ত।'

অসুস্থতা ক্রমশ বাড়ছে বর্ডারের। শরীরের বিভিন্ন অংশ ক্রমশ দৃঢ় হচ্ছে রোগের থাবা। পরিস্থিতি যে ভাল নয়, জানেন প্রাক্তন ক্রিকেটার নিজেও। বর্ডার বলেছেন, 'না, আরও একটা শতক করার কোনও সম্ভাবনা নেই আমার। এটা নিশ্চিত। জানি আমি ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছি।'

পারকিনসন্স রোগ সারে না। ধীরে ধীরে মস্তিষ্ককে বিকল করে মানুষকে ঠেলে দেয় মৃত্যুর কোলে।  অসুস্থ বর্ডার বলছেন, 'অনেকের থেকে আমি এখন ভাল আছি। এই মুহূর্তে আমি ভয় পাচ্ছি না। অদূর ভবিষ্যতেও যে ভীত হব, তা নয়।'

১৯৭৮ সালে বর্ডারের অভিষেক ঘটে। ১৯৮৪-৮৫ মরশুমে তিনি নেতৃত্বের দায়িত্ব পান। বর্ডারের নেতৃত্বে ১৯৮৭ সালের বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছোঁয়া প্রথম ব্যাটার ছিলেন অজি তারকাই।

টানা ৯৩টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৯৪ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি। ১৫৬টি টেস্টে ২৭টি শতরানের মালিক বর্ডার। তবে জীবনের ইনিংসে যে শতরান তিনি পাবেন না, সেই ব্যাপারে নিশ্চিত বর্ডার। তিনি বলছেন, 'আরও একটা শতরান যে আমি পাব না, সেই ব্যাপার আমি নিশ্চিত। আমি শান্ত ভাবে শায়িত হব। ধীরে ধীরে ঢলে পড়ব মৃত্যুর কোলে।'

আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget