এক্সপ্লোর

AUS vs PAK: বিধ্বংসী জামালের ৬ শিকার, ২৮৯/৫ থেকে ২৯৯-এ প্রথম ইনিংসে অল আউট অস্ট্রেলিয়া

AUS vs PAK, 3rd Test: প্রথম ইনিংসে রানের থেকে ১৪ রান পিছিয়ে থেকেই প্রথম ইনিংস শেষ করল কামিন্সের দল। পাক বোলারদের মধ্যে সর্বাধিক ৬ উইকেট তুলে নিলেন আমের জামাল। 

সিডনি: টেস্ট সিরিজে আগেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া (Australia)। পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ২৯৯ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩১৩ রান বোর্ডে তুলেছিল পাক শিবির। জবাবে ব্যাট করতে নেমে মার্নাস লাবুশেন ও মিচেল মার্শের অর্ধশতরানের ওপর ভর করে ২৯৯ রান বোর্ডে তুলতে পারল অজিরা। পাকিস্তানের প্রথম ইনিংসে রানের থেকে ১৪ রান পিছিয়ে থেকেই প্রথম ইনিংস শেষ করল কামিন্সের দল। পাক বোলারদের মধ্যে সর্বাধিক ৬ উইকেট তুলে নিলেন আমের জামাল। 

একটা সময় ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর ছিল বোর্ডে ২৮৯। কিন্তু সেখান থেকেই ১০ রান আর বোর্ডে যোগ করতেই ৫ উইকেট খুঁইয়ে বসে অজিরা। গতকাল ১১৬/২-এ খেলায় যতি টানা হয়েছিল। সেখান থেকে এদিন খেলা শুরু করে অস্ট্রেলিয়া প্রথম উইকেট হারায় স্মিথের। ৩৮ রানের মাথায় মীর হামজার বলে আউট হয়ে ফিরে যান ডানহাতি অজি ব্যাটার। লাবুশেন ১৪৭ বলে ৬০ রানের ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকান ডানহাতি তারকা। মিচেল মার্শ লোয়ার অর্ডারে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলেন। অ্যালেক্স ক্যারি ৩৮ রান করেন। ২১.৪ ওভারে ৬৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন আমের জামাল। ২ উইকেট নেন আঘা সালমন। ১টি করে উইকেট নেন সাজিদ খান ও মীর হামজা। 

হারানো টুপি ফিরে পেলেন ওয়ার্নার

কিছুদিন আগেই খোয়া গিয়েছিল তাঁর ব্যাগি গ্রিন টুপিটি। নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় এই বিষয়ে কাতর আবেদন জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর প্রিয় টুপিটি যাতে তাঁকে ফেরত দেওয়া হয় সেই আবেদনই রেখেছিলেন তিনি। অবশেষে চারদিনের মাথায় প্রিয় টুপি পেলেন অজি ওপেনার। ২০১১ সালে টেস্টে অভিষেকের পর থেকে ওযার্নারের সঙ্গী এই ব্য়াগি গ্রিন টুপি। ওয়ার্নার নিজেই জানিয়েছেন যে সিডনিতে টিম হোটেল থেকে পাওয়া গিয়েছে সেই টুপি। কিন্তু কোথায় ছিল সেই টুপিটি? কে ফেরত দিয়ে গেলেন, তা নিয়ে কিছুই জানা যায়নি। 

নিজের ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় ওয়ার্নার জানান, ''আমি সবাইকে জানাতে চাই যে আমি আমার প্রিয় ব্যাগি গ্রিন টুপিটি ফেরত পেয়েছি। নিজে চিন্তামুক্ত হলাম অবশেষে। হোটেলর কর্তৃপক্ষ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget