এক্সপ্লোর

T20 World Cup: শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে তারকা বোলারের করোনা আক্রন্ত হওয়ার জল্পনা, অস্বস্তিতে অস্ট্রেলিয়া

T20 WC: এই বিশ্বকাপে করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও আয়ার্ল্যান্ডের হয়ে তাদের সুপার ১২-র প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন জর্জ ডকরেল।

পারথ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচেই ৮৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ, মঙ্গলবার (২৫ অক্টোবর) এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি (AUS vs SL) হবে গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই অস্বস্তি অজি শিবিরে। কোভিডের কারণে সম্ভবত শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারবেন না তারকা অজি স্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa)। 

বিশ্বকাপের নিয়ম

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার করোনা পজিটিভ হলেও, তাঁর ম্যাচ খেলার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। তিনি মাঠে নামতেই পারেন। এই বিশ্বকাপে করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও আয়ার্ল্যান্ডের হয়ে তাদের সুপার ১২-র প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন জর্জ ডকরেল। তবে তাঁর ক্ষেত্রে আইরিশ মেডিক্যাল দল বাড়তি কিছু সুরক্ষা অবলম্বন করেছিল বটে। ডকরলে বাকি আইরিশ দলের থেকে পৃথকভাবেই সফর করেন এবং তাঁর কথা বলা থেকে মেলামেশা, সবই নিয়ন্ত্রিত ছিল। জাম্পাও একই নিয়ম মেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতেই পারেন।

উদ্বিগ্ন অজি শিবির

তবে অস্ট্রেলিয়া সম্ভবত কোনওরকম ঝুঁকি নিতে না পারে। জাম্পার মধ্যে খুব উদ্বেগজনক কোনও উপসর্গ দেখা না গেলেও, অজি ম্যানেজমেন্টই ঝুঁকি নিতে আগ্রহী নয়। খবর অনুযায়ী, জাম্পার বদলে শ্রীলঙ্কার বিরুদ্ধে অজি দলে সুযোগ পেতে পারেন স্পিন অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগার। জাম্পার বদলে অ্যাগার নিজের ঘরের মাঠে তাই খেলতেই পারেন। গত বিশ্বকাপেও তিনি একটি ম্যাচেই অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন। এই বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও খেলেছিলেন অ্যাগার।

 

তবে জাম্পার না থাকাটা নিঃসন্দেহে অজি দলের জন্য বড় ধাক্কা হবে। জাম্পা গত বছরে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ওয়ানিন্দু হাসারাঙ্গার পর বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। তাই তাঁর না খেলাটা যে অজি দলে প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: হতাশাজনক বিশ্বকাপের জের, দায়িত্ব ছাড়ছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget