এক্সপ্লোর

T20 World Cup: হতাশাজনক বিশ্বকাপের জের, দায়িত্ব ছাড়ছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ

West Indies Cricket Team: ফিল সিমন্সের অধীনেই ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ ইডেন গার্ডেন্সে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।

অ্যান্টিগা: এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) চূড়ান্ত হতাশাজনক পারফর্ম করেছে দুই বারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket Team)। প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর জেরেই কোচের দায়িত্ব ছাড়ছেন ফিল সিমন্স (Phil Simmons)। এই বছরের শেষেই ওয়েস্ট ইন্ডিজ কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সিমন্স।

সিমন্সের অধীনে বিশ্বজয়

২০১৫ সাল থেকে দুই দফায় ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের দায়িত্ব পালন করেছেন সিমন্স। ফিল সিমন্সের কোচিংয়েই ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ ইডেন গার্ডেন্সে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। তবে এ বারের বিশ্বকাপে তিন ম্যাচের মধ্যে একটিতেই জয় পান নিকোলাস পুরানরা। জিম্বাবোয়েকে হারালেও, তারা স্কটল্যান্ড ও আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়। এক ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার ১২-এ পৌঁছতে পারেনি দল। এর ফলেই দায়িত্ব ছাড়ছেন সিমন্স। তিনি এই বছরের শেষে, ডিসেম্বর মাসের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্য়াচের টেস্ট সিরিজের পর সিমন্স দায়িত্ব ছাড়বেন।

 

ক্ষমা চাইলেন সিমন্স

তবে দায়িত্ব ছাড়ার বিষয়ে কথা বলার সময় সিমন্স জানান, তিনি শুধুমাত্র দলের বিশ্বকাপে ব্যর্থতার জেরেই কোচের দায়িত্ব ছাড়ছেন না, বরং বহুদিন ধরেই তিনি এই বিষয়ে ভাবনাচিন্তা করছিলেন। সিমন্স বলেন, 'আমি জানি আমাদের এই ব্যর্থতার ফলে শুধুমাত্র আমাদের দল নয়, বরং যে সকল দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করি, তাঁরা সকলেই কষ্ট পাচ্ছেন। আমরা বিশ্বকাপে একেবারেই ভাল খেলতে পারেনি এবং আমাদের এবার বাইরে বসেই টুর্নামেন্টটা দেখতে হবে। এর জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি।'

তিনি আরও বলেন, 'এটা (কোচের পদ ছাড়াটা) হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্ত নয়, আমি বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে ভাবনাচিন্তা করছিলাম। এবার সর্বসমক্ষে এটা জানানোর সময় এসেছে যে আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই প্রধান কোচের দায়িত্ব ছাড়তে চলেছি। হয়তো সময়ের কিছুটা আগেই এই সিদ্ধান্ত নিচ্ছি। তবে এখন আমি সম্পূর্ণভাবে আমাদের টেস্ট দল হালে যেই উন্নতি করেছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই সচেষ্ট হব।' 

আরও পড়ুন: শেষ চার ওভারে ৫৪ রান তুলে জয়, রেকর্ড ভারতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget