এক্সপ্লোর

ইডেনের পিচ নিয়ে চিন্তায় ভারত, অস্ট্রেলিয়া

কলকাতা: বৃহস্পতিবারের ওয়ান ডে-র আগে ইডেনের পিচ নিয়ে চিন্তায় ভারত, অস্ট্রেলিয়া। বৃষ্টির জন্য পিচই দেখা হল না বিরাটদের। বাতিল হল অনুশীলনও। ইন্ডোরে নেট করল স্মিথ-বাহিনী। চেন্নাইয়ে ছিল মন্থর ঘূর্ণি পিচ। কলকাতায় তেমনটা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু, কী চরিত্র হতে চলেছে ইডেনের উইকেটের? মঙ্গলবার দিনভর চেষ্টা করেও সে-প্রশ্নের উত্তর মিলল না। বাদ সাধল বৃষ্টি। মহালয়ায় তুমুল বৃষ্টির কারণে বাতিলই হয়ে গেল টিম ইন্ডিয়ার প্র্যাক্টিস। দেখা হল না উইকেট। অন্যদিকে, ইন্ডোরে নেট প্র্যাক্টিস করল টিম ইন্ডিয়া। এদিন দুপুরে একসঙ্গেই টিম হোটেলে মধ্যাহ্নভোজ সারলেন দু’দলের ক্রিকেটারেরা। অন্যদিকে ছুটির মেজাজেই কলকাতা ঘুরে দেখার তোড়জোড় শুরু করলেন অজি নক্ষত্র ডেভিড ওয়ার্নার। ট্যুইটারে পোস্ট করলেন ছবিও। তবে, এখনও হার্দিক-আতঙ্ক কাটেনি ব্যাগি গ্রিন ব্রিগেডের। এদিন স্পিনার অ্যাডাম জাম্পার কথা থেকেই তা স্পষ্ট। চিপকে ৮৭ রানে টিম ইন্ডিয়ার ৫ উইকেট ফেলে দেওয়ার পরও ম্যাচ ঘুরিয়ে দেয় হার্দিক ও ধোনির ব্যাট। ৩৭-তম ওভারে অ্যাডাম জাম্পাকে পরপর তিনটি ছয় মারেন হার্দিক। জাম্পা এদিন বলেছেন, সাধারণত, চাপের মুখে আমি ভাল বোলিং করি। কিন্তু, হার্দিকের বিরুদ্ধে যে পারফরমেন্সটা দেওয়া উচিত ছিল, সেটা দিতে পারিনি।তিনটে ডেলিভারি বোকার মত করেছি। তবে, বৃহস্পতিবারের ম্যাচে স্টেডিয়াম ভরার আশা কম। ইডেনে মোট ৬৬ হাজার আসনের মধ্যে বিক্রি হয় ৩২ হাজার টিকিট। বাকি টিকিটগুলি রাখা থাকে সদস্যদের জন্য। এখনও পর্যন্ত ১৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। তবে, সিএবি-র আশা মাঠে ৫০ হাজার মত দর্শক হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
Messi Or Maradona : মেসি না মারাদোনা বিশ্বকাপে কে এগিয়ে ? বাইচুংয়ের উত্তর...
মেসি না মারাদোনা বিশ্বকাপে কে এগিয়ে ? বাইচুংয়ের উত্তর...
Rohit Sharma : লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল

ভিডিও

Murshidabad Train Accident:মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলে চাঞ্চল্য
Baharampur Train Accident: লেভেল ক্রসিংয়ে কর্মচারী থাকা সত্ত্বেও কী করে দুর্ঘটনা? ঘটনাস্থলে তদন্তকারীরা
Tarapith Rath Yatra 2026: তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা, জগন্নাথ নন, রথে চড়ে নগর পরিক্রমা করেন স্বয়ং মা তারা
Mahesh Rath Yatra 2026: ৬৩০তম বর্ষে হুগলির মাহেশের রথযাত্রা, মহা-সাড়ম্বরে পূজিত হলেন প্রভু জগন্নাথ
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড তারকা কাজল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget