এক্সপ্লোর

Marnus Labuschagne: ব্যাটিং করার সময় ধূমপানের ভঙ্গি করে ইশারা, তারপর লাইটার দিয়ে কী করলেন অস্ট্রেলীয় তারকা?

Aus vs SA: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলার সময়ও ল্যাবুশেনকে এমন কিছু করতে দেখা গেছে, যা দেখে সকলের চক্ষু চড়কগাছ।

সিডনি: ব্যাট হাতে বড় রান পেলেন। তবে অস্ট্রেলীয় ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেন (Marnus Labuschagne) বুধবার শিরোনামে উঠে এলেন একটা সম্পূর্ণ অন্য কারণে। ব্যাট করার সময়ই মাঠে লাইটার চেয়ে নিলেন তিনি। তাও ধূমপান করার ভঙ্গিতে ইশারা করে। কিন্তু কেন? কেন আচমকা ব্যাটিং করার সময় লাইটারের প্রয়োজন হল অজি তারকার?

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলার সময়ও ল্যাবুশেনকে এমন কিছু করতে দেখা গেছে, যা দেখে সকলের চক্ষু সাময়িকভাবে চড়কগাছ হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ব্যাট করার সময় ল্যাবুশেন অস্ট্রেলিয়ার ডাগআউটের দিকে সিগারেট খাওয়ার ভঙ্গি করে লাইটার চাইতে থাকেন। যা দেখে ধারাভাষ্যকারেরা বিভ্রান্ত হয়ে পড়েন এটা ভেবে যে, ম্যাচ চলাকালীন এটা মার্নাস ল্যাবুশেন কী করছেন?

পরে জানা যায় আসল কারণ। ল্যাবুশেনের হেলমেটে কিছু অস্বস্তি হচ্ছিল। সামান্য মেরামতির দরকার ছিল। তাঁর হেলমেট মেরামতির জন্যই লাইটার চেয়ে পাঠান ল্যাবুশেন।

জানা যায়, তাঁর হেলমেটের ভিতরে খোঁচা জাতীয় কিছু ছিল। যে কারণে ব্যাট করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন মার্নাস ল্যাবুশেন। সেই অংশটি ঠিক করার জন্যই লাইটার চেয়েছিলেন তিনি। পরে আবার তিনি ব্যাটিং শুরু করেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cricket Australia (@cricketaustralia)

ল্যাবুশেন তাঁর হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৭৯ রান করেছেন তিনি। একবার মার্কো জ্যানসেনের বলে স্লিপে ধরা পড়েন তিনি। কিন্তু তৃতীয় আম্পায়ার তাঁকে নট আউট ঘোষণা করেন। ১৫১ বলে ৭৯ রান করে আউট হন ল্যাবুশেন। তাঁকে আউট করেন এনরিখ নোখিয়া। ডেভিড ওয়ার্নার ১০ রান করে সাজঘরে ফিরে যান। এখন ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা ও স্টিভ স্মিথ। খোয়াজা ৫৪ রান করে অপরাজিত রয়েছেন। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ২ উইকেটের বিনিময়ে তুলেছে ১৪৭ রান।

আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget