এক্সপ্লোর

অস্ট্রেলিয়ানদের স্লেজিং দেখে মনে হচ্ছিল ওরা জিতে গিয়েছে, ৩ বছরের পুরনো ঘটনার স্মৃতিচারণ পূজারা-অশ্বিনের

পুণেতে প্রথম টেস্টে ৩৩৩ রানে হেরে যায় ভারতীয় দল। এরপর বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট ম্যাচ ৭৫ রানে জিতে ঘুরে দাঁড়ায় ভারত। শেষপর্যন্ত ২-১ ফলে সিরিজ জেতে ভারত।

নয়াদিল্লি: ক্রিকেট মাঠে স্লেজিংয়ের জন্য অস্ট্রেলিয়ানরা কুখ্যাত। অ্যাশেজ হোক বা ভারতের বিরুদ্ধে সিরিজ, স্লেজিংয়ের জন্য বারবার বিতর্কে জড়িয়েছেন অজিরা। ইনস্টাগ্রাম লাইভ সিরিজে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কথোপকথনের সময় সেরকমই একটি ঘটনার কথা উল্লেখ করেছেন টেস্টে ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তিনি ২০১৭ সালের সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের স্লেজিংয়ের যোগ্য জবাব দিয়েছিলেন। সেই ঘটনারই স্মৃতিচারণা করেছেন পূজারা। স্টিভ স্মিথের নেতৃত্বে সেই সিরিজের শুরুটা দুর্দান্ত করে অস্ট্রেলিয়া। পুণেতে প্রথম টেস্টে ৩৩৩ রানে হেরে যায় ভারতীয় দল। এরপর বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট ম্যাচ ৭৫ রানে জিতে ঘুরে দাঁড়ায় ভারত। শেষপর্যন্ত ২-১ ফলে সিরিজ জেতে ভারত। দ্বিতীয় টেস্ট প্রসঙ্গে পূজারা জানিয়েছেন, ‘প্রথম টেস্টে হারের পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। চার টেস্টের সিরিজে ০-১ পিছিয়ে পড়ার পর ফিরে আসা সবসময় কঠিন। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে আমরা ভাল ব্যাট করতে পারিনি। তাই ব্যাটিং করতে নামার সময় চাপে ছিলাম। তবে প্রথম ইনিংসের পর অনিলভাই (ভারতীয় দলের তৎকালীন কোচ অনিল কুম্বলে) আমাকে বোঝান, নাথান লিঁয়র বল কীভাবে সামলাতে হবে। আমি জাতীয় ক্রিকেট অ্যাকাডামিতে গিয়ে অনুশীলন করি। তার ফলে উপকার হয়। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময়েও আমি চাপে ছিলাম। কারণ, ওরা প্রচণ্ড স্লেজিং করছিল। ওরা সিরিজে এগিয়েছিল, কিন্তু এমন করছিল যেন এই ম্যাচও জিতে গিয়েছে। চা-পানের বিরতির সময় আমি যখন ড্রেসিংরুমে ফিরি, তখন আমার সঙ্গে ছিল অজিঙ্কা রাহানে। তখনও ওরা স্লেজিং করছিল। তারপরেই খেলা ঘুরে যায়।’ অশ্বিন সেই ম্যাচ প্রসঙ্গে জানিয়েছেন, ‘প্রথম ইনিংসের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনার কথা আমার মনে আছে। প্রথম ইনিংসে নাথান লিঁয় ৮ উইকেট নেয়। প্রথম দিনের শেষদিকে ও দুর্দান্ত বোলিং করছিল। তবে এরপরেই বল ঘোরা বন্ধ হয়ে যায়। পিচ স্যাঁতস্যাঁতে হয়ে যায়। অনিলভাই আমাকে কিছু পরামর্শ দেন। তবে আমি তাঁকে বলি, উইকেট পেতে গেলে ধৈর্য ধরতে হবে। তিনি এ বিষয়ে আমার সঙ্গে একমত হন। পরের দিন আমি যখন ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশর বিরুদ্ধে বোলিং করছিলাম, তখন কয়েকটি বল শর্ট-লেগের দিকে চলে যায়। সেই সময় রেনশর মুখ দেখে মনে হচ্ছিল, ওরা ম্যাচ জিতে যাবে। আমি রেগে গিয়ে ওকে বলি, প্রথম ইনিংসে বড় রান করতে না পারলে তোমরা দ্বিতীয় ইনিংসে ১০০ রানও করতে পারবে না। শেষপর্যন্ত আমরাই ম্যাচ জিতি।’

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget