এক্সপ্লোর

Australian Open 2022: কাল অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলসের ফাইনাল, ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে পারবেন বার্টি?

Australian Open: ৪২ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার কোনও খেলোয়াড়। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্রিস্টিন ও’নিল। তারপর থেকেই খেতাব অধরা অস্ট্রেলিয়ানদের।

মেলবোর্ন: কাল অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনাল। অ্যাশ বার্টির মুখোমুখি হচ্ছেন ড্যানিয়েলা কলিনস। এই প্রথম গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠেছেন ২৭ তম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় কলিনস। তিনি সেমি-ফাইনালে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন সপ্তম বাছাই পোল্যান্ডের ২০ বছরের ইগা স্বিয়াটেককে। ম্যাচের ফল ৬-৪, ৬-১। অন্যদিকে, ৪২ বছর পর অস্ট্রেলিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন বার্টি। উইম্বনডন চ্যাম্পিয়ন এই খেলোয়াড় সেমি-ফাইনালে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন অবাছাই মার্কিন খেলোয়াড় ম্যাডিসন কিইজকে। ম্যাচের ফল ৬-১, ৬-৩।

১৯৭৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্রিস্টিন ও’নিল। তারপর এই প্রথম অস্ট্রেলিয়ার কোনও পুরুষ বা মহিলা খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন। বার্টি গত বছর উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার আগে ২০১৯-এ ফ্রেঞ্চ ওপেন জেতেন। এবার ঘরের মাঠে গ্র্যান্ড স্ল্যাম জেতাই তাঁর লক্ষ্য। অস্ট্রেলিয়ানরা তাঁর উপরেই বাজি ধরছেন।

তবে ফাইনালে বার্টির লড়াই সহজ না-ও হতে পারে। কারণ, কলিনস ভাল ফর্মে আছেন। তিনি সেমি-ফাইনালে ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন স্বিয়াটেককে ভালভাবেই হারিয়ে দিয়েছেন। প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার কলিনস বলেছেন, ‘প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে অসাধারণ লাগছে। রাতারাতি এটা হয়নি। এর জন্য আমাকে অনেকটা পথ চলতে হয়েছে। এক বছরও হয়নি আমার অস্ত্রোপচার হয়েছে। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিল। কঠিন সময় পেরিয়ে আসতে পেরেছি।’

বার্টি বলেছেন, ‘আমি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছি, এটা এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। অস্ট্রেলিয়ান হিসেবে আমরা ছোটবেলা থেকেই গর্ব করি যে আমাদের দেশে গ্র্যান্ডস্ল্যাম হয়। এবার আমাদের সামনেই খেতাব জয়ের সুযোগ আছে।’

সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন বার্টি। এ বছর তিনি ১০টি ম্যাচ খেলে প্রতিটিই জিতেছেন। ফাইনালেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ৬টি ম্যাচে একটি সেটও খোয়াননি বার্টি। প্রতিপক্ষরা খেলোয়াড়রা মাত্র ২১টি গেম জিততে পেরেছেন। এই ফর্মই ফাইনালে তাঁর সবচেয়ে বড় ভরসা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?

ভিডিও

CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ
Fake Certificate: TMC-আমলে, SIR-র সময়, জন্মমৃত্যু-শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ! রাজ্য়জুড়ে তল্লাশি
Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget