এক্সপ্লোর

Australian Open 2022: কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয় অ্যাশলে বার্টির

Australian Open 2022: এর আগে উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন জিতলেও নিজের ঘরের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেন এখনও অধরাই ছিল। কিন্তু এবার সেই আক্ষেপও পূরণ করে ফেললেন বার্টি।

মেলবোর্ন: কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সেদেশেরই অ্যাশলে বার্টি। মহিলাদের টেনিসে বিশ্বের এক নম্বর বার্টি এর আগে উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন জিতলেও নিজের ঘরের মাটিতে অস্ট্রেলিয়ান ওপেন এখনও অধরাই ছিল। কিন্তু এবার সেই আক্ষেপও পূরণ করে ফেললেন বার্টি। ফাইনালে তিনি হারিয়ে দিলেন আমেরিকান ড্যানিয়েল কলিন্সকে। ৬-৩,৭-৬ সেটে প্রতিপক্ষকে হারিয়ে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লামও জিতলেন তিনি। একইসঙ্গে ৪৪ বছর পর ঘরের কোর্টে কোনো অজি টেনিস তারকার হাতে উঠল অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব। ১৯৭৮ সালের পর ২০২২ এ।

শীর্ষবাছাই অ্যাশলে বার্টি যে এবারের টুর্নামেন্টে মহিলাদের পদক জয়ের অন্যতম দবিদার তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। বিশেষ করে ঘরের কোর্টে এখনও পর্যন্ত একটিও গ্র্যান্ডস্লাম জিততে না পারার আফসোস কাজ করছিল। তাই ফাইনালে উঠেই জানিয়ে দিয়েছিলেন যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ বিন্দু পর্যন্ত লড়বেন। এদিন প্রথম সেটে কোনো সমস্যায় পড়তে হয়নি বার্টিতে। ৬-৩ সেটে জিতে নেন। তবে দ্বিতীয় সেটে একটা সময় ৩-০ তে পিছিয়ে পড়েছিলেন বার্টি। কলিন্স দুর্দান্ত লড়াই করে ফিরে এসেছিলেন ম্যাচে। একের পর এক পয়েন্ট জিততে জিততে দ্বিতীয় সেটে ৫-১ এগিয়ে যান কলিন্স। মনে হচ্ছিল হয়তো ফাইনালেই নিজের প্রথম সেট হারবেন বার্টি। তবে সেখান থেকেই পালটা প্রত্যাঘাত শুরু করেন ২৫ বছরের অজি টেনিস সুন্দরী। আর সবার অঙ্ক বদলে ৫-৫ এর সমতায় ফেরেন। দ্বিতীয় সেট এরপর টাইব্রেকারে পৌঁছোয়। কিন্তু সেখানে আর ২৮ বছরের কলিন্সকে কোনো সুযোগই দেননি বার্টি। দ্বিতীয় সেট ৭-৬ এ জিতে ম্যাচও পকেটে পুরে নেন তিনি। 

এর আগে গত বছর উইম্বলডন ও ২০১৯ সালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন বার্টি। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে সেমিতে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। কিন্তু এদিন সেই স্বপ্ন সত্যি করলেন। উল্লেখ্য, আগামীকাল পুরুষদের গ্র্যান্ডস্লামে রাফায়েল নাদাল মুখোমুখি হবেন রাশিয়ার ড্যানিয়েল মেদেভেদেভের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget