এক্সপ্লোর

Australian Open 2022: অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসে দ্বিতীয় রাউন্ডে সানিয়া-রাজীব জুটি

Australian Open 2022: এই মরসুমের পরই টেনিসকে বিদায় জানাবেন ভারতের এই টেনিস সুন্দরী। কিন্তু তার আগে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সানিয়া মির্জা (Sania Mirza)।

মেলবোর্ন: সদ্য় টেনিসকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছেন সানিয়া মির্জা। এই মরসুমের পরই টেনিসকে বিদায় জানাবেন ভারতের এই টেনিস সুন্দরী। কিন্তু তার আগে মিক্সড ডাবলসে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সানিয়া মির্জা। আমেরিকার অভিজ্ঞ টেনিস তারকা রাজীব রামের সঙ্গে জুটি বেঁধে এবারের মিক্সড ডাবলসে খেলতে নেমেছিলেন সানিয়া। তার আগে ডাবলসে প্রথম রাউন্ডে হেরে যেতে হয় সানিয়াকে। কিন্তু মিক্সড ডাবলসে প্রথম রাউন্ডে নিকোলা কাকিচ ও অ্যালেকজান্ডার ক্রুনিকের বিরুদ্ধে জয় হাসিল করে নিলেন তিনি। সানিয়া-রাজীব জুটির পক্ষে খেলার ফল ৬-৩,৭-৬ (৩)।

এ বছরই অবসর নিচ্ছেন ভারতের মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা। আজ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেওয়ার পর অবসরের কথা ঘোষণা করেছেন হায়দরাবাদের টেনিস আইকন।

সানিয়া বলেছেন, ‘এই মরসুমই আমার কেরিয়ারের শেষ বছর। এরপর আমি অবসর নেব। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। বিষয়টি এত সহজ নয় যে আমি আর খেলব না। আমার চোট সারাতে অনেক বেশি সময় লাগছে। আমার তিন বছরের ছেলেকে নিয়ে এত জায়গায় ঘুরে বেড়িয়ে ওকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি। সেটা আমাকে ভাবিয়ে তুলেছে। আমার শরীর আর আগের মতো চলছে না। আজ আমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছিল। আমি বলছি না সেই কারণেই আমরা হেরে গিয়েছি, তবে আমার বয়স বাড়ছে। ফলে চোট সারাতে সময় লাগছে। তাছাড়া আর সেভাবে মোটিভেশন পাচ্ছি না। আগের মতো প্রাণশক্তিও আর নেই। আমি বরাবরই বলে এসেছি, যতদিন খেলা উপভোগ করব, ততদিনই খেলে যাব। এখন মনে হচ্ছে আর সেভাবে খেলা উপভোগ করতে পারছি না।’

ডাবলসে সানিয়া ও তাঁর ইউক্রেনের পার্টনার নাদিয়া কিশেনক এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে টামারা জিদানসেক ও কায়া হুভানের কাছে হেরে যান। সানিয়াদের বিপক্ষে ম্যাচের ফল ৪-৬, ৬-৭। এরপরেই অবসরের কথা ঘোষণা করেন টেনিস সুন্দরী।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget