এক্সপ্লোর

Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ২ নতুন নাম, কার হাতে উঠবে খেতাব?

Australian Open 2023: প্রথম সেমিফাইনালে বেলারুশের আজারেঙ্কাকে ১ ঘণ্টা ৪০ মিনটের লড়াই শেষে হারিয়ে দেন রিবাকিনা। কাজাখাস্তানের টেনিস সুন্দরী ৭-৬ (৭/৪), ৬-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ২ নতুন মুখ। সেই হিসেবে রড লেভার এরিনা এবার পেতে চলেছে নতুন এক চ্যাম্পিয়নকে। বৃহস্পতিবার মহিলাদের সিঙ্গলসের একটি সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে খেতাব জেতেন এলিনা রিবাকিনা। অন্যদিকে পোল্যান্ডের মাদগা লিনেটকে হারিয়ে ফাইনালে পৌঁছন আরিয়ানা সাবালেঙ্কা।

এদিন প্রথম সেমিফাইনালে বেলারুশের আজারেঙ্কাকে ১ ঘণ্টা ৪০ মিনটের লড়াই শেষে হারিয়ে দেন রিবাকিনা। কাজাখাস্তানের টেনিস সুন্দরী ৭-৬ (৭/৪), ৬-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। উল্লেখ্য, গত বছর উইম্বলডন জিতেছিলেন রিবাকিনা। এর আগে তিনি চলতি টুর্নামেন্টে মহিলাদের ১ নম্বর টেনিস তারকা ইগা সোয়েতককে হারিয়ে দিয়েছিলেন। 

এদিনের আরেকটি সেমিফাইনালে আরিয়ানা সাবালেঙ্কা জয় ছিনিয়ে নেন ৭-৬ (৭-১), ৬-২। বেলারুশের এই টেনিস তারকা এর আগেও গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছেছিলেন তিনবার। কিন্তু প্রতিবারই হেরে যান। এবার তাঁর কাছে সুবর্ণ সুযোগ প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের। 

আত্মবিশ্বাসী অধিনায়ক

ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) নাস্তনাবুদ করে জেতার পর শুক্রবার থেকে টি-টোয়েন্টিতে কিউয়িদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। যে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। সিরিজ শুরুর আগে যাঁর গলায় আত্মবিশ্বাস।

সম্প্রতি নতুন বলে বোলিং করতে দেখা যাচ্ছে হার্দিককে। তিনি নিজে বলছেন, 'নতুন বলে বোলিং আমি সব সময় পছন্দ করি। নেটে আমি যখনই বল করি, নতুন বলেই করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরনো বলে বোলিং রপ্ত করেছি। তাই পুরনো বলের চেয়ে নতুন বলে প্র্যাক্টিসে বেশি জোর দিই। আমি দলের প্রয়োজনে বোলিং করতে চাই।'

দ্বিতীয় দিন খেলা যখন শেষ হয়েছিল, বাংলার স্কোর ছিল ৩৯/২। ওড়িশার ২৬৫ রান তাড়া করতে নেমে কিছুটা চাপে ছিল বাংলা (Bengal vs Odisha)।  কিন্তু কেউ ভাবতেও পারেননি যে, ইডেনে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচের এরকম নাটকীয় পট পরিবর্তন হয়ে যাবে। এবং পরের ৬১ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসবে বাংলা। অল আউট হয়ে যাবে মাত্র ১০০ রানে।             

ঘরের মাঠে বাংলাকে আরও লজ্জা উপহার দিল ওড়িশা। কারণ, ১৬৫ রানের লিড নিয়ে মনোজ তিওয়ারিদের ফলো অন করায় ওড়িশা। এবং দ্বিতীয় ইনিংসেও শুরুতেই কর্ণ লালকে হারিয়ে প্রবল চাপে পড়ে যায় বাংলা। তবু কিছুটা মুখরক্ষা হয়েছে অভিমন্যু ঈশ্বরণ ও মনোজ তিওয়ারির ব্যাটে। দ্বিতীয় ইনিংসে বাংলাকে টানছেন দুজনে। ৯৪ রানে অপরাজিত রয়েছেন অভিমন্যু। মনোজ ৫০ রান করে ক্রিজে। ৫০ রান করে আউট হয়েছেন সুদীপ ঘরামি। তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ২২০/৩। ওড়িশার চেয়ে ৫৫ রানে এগিয়ে বাংলা। কাল, শুক্রবার ম্যাচের শেষ দিন নাটকীয় সমাপ্তি কি অপেক্ষা করে রয়েছে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget