এক্সপ্লোর

সংঘাতে যেও না, চুপচাপ বিরাটের মোকাবিলা করো, অস্ট্রেলিয়াকে পরামর্শ ডু প্লাসির

মেলবোর্ন: এ বছরের গোড়ায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁর দল বিরাট কোহলিকে সংযত রাখতে তাঁর প্রতি ‘নিষ্পৃহ মনোভাব’ দেখিয়েছিল বলে জানিয়ে অস্ট্রেলিয় ক্রিকেটারও একই পন্থা অনুসরণের পরামর্শ দিলেন প্রোটিয়া বাহিনীর অধিনায়ক ফাফ ডু প্লাসি। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক ক্রিকেটে কয়েকজন আছে, যারা বিবাদে জড়াতে ভালবাসে, সংঘাত উপভোগ করে। বিরাট কোহলির মতো একজনের বিরুদ্ধে খেলার সময় আমাদের এমনটাই মনে হয়। ও বিবাদে জড়াতে চায়। ওর সঙ্গে সংঘাত এড়ানোই শ্রেয়। ডু প্লাসি আরও বলেছেন, দুনিয়ার সব দলে দু-একজন প্লেয়ার আছে যাদের সম্পর্কে খেলতে নামার আগে টিম হিসাবে আলোচনা করি আমরা। এদের উদ্দেশ্যে বেশি কিছু না বলাই ভাল, কেননা দেখবেন, ওরা পাল্টা জবাব দিয়ে দেবে। ডু প্লাসির দক্ষিণ আফ্রিকা ওই সিরিজে ভারতকে ২-১ ফলে হারায়। তবে তিন টেস্টে ২৮৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন কোহলি। তাঁর গড় ছিল ৪৭.৬৬। চলতি বছরে আগাগোড়াই দারুণ ফর্মে আছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ৫৯৩ রান তোলার পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একদিনের আন্তর্জাতিক সিরিজে পরপর তিন শতরান করেছেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান। ডু প্লাসির প্রতিক্রিয়া, ও এক অবাক করে দেওয়া খেলোয়াড়। আমরা নীরবে ওর মোকাবিলা করি, তারপরও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান করে ও। খুব বেশি রান হয়তো নয়, সেঞ্চুরিয়নের মন্থর উইকেটে একটি শতরান করে। তাই প্রতিটা টিম এমন কৌশল নেয় যাতে কাজ হবে বলে তারা মনে করে। আমাদের কাছে চুপচাপ মোকাবিলাই ছিল কৌশল।

সেরা শিরোনাম

ICC Ranking: আইসিসির ব্যাটার ও বোলারদের তালিকায় ক্ষতির মুখে শুভমন ও বুমরা, কে কত নম্বরে রয়েছেন?
আইসিসির ব্যাটার ও বোলারদের তালিকায় ক্ষতির মুখে শুভমন ও বুমরা, কে কত নম্বরে রয়েছেন?
Indian Cricket: কাল গম্ভীর-লক্ষ্মণ-আগরকরকে নিয়ে বৈঠক বোর্ড কর্তাদের, পারফরম্যান্স ও চোট নিয়ে ঝড় উঠবে?
কাল গম্ভীর-লক্ষ্মণ-আগরকরকে নিয়ে বৈঠক বোর্ড কর্তাদের, পারফরম্যান্স ও চোট নিয়ে ঝড় উঠবে?
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছেন সৌরভ, ফর্ম পাঠিয়ে দিল সিএবি
ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছেন সৌরভ, ফর্ম পাঠিয়ে দিল সিএবি
Michael Hussey: ইংল্যান্ডের ব্যাটিং কোচ হওয়ার বড় প্রস্তাব নাকচ করলেন 'মিস্টার ক্রিকেট', কারণ কী?
ইংল্যান্ডের ব্যাটিং কোচ হওয়ার বড় প্রস্তাব নাকচ করলেন 'মিস্টার ক্রিকেট', কারণ কী?

ভিডিও

Sumit Roy | নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই থানায় পৌঁছে যান Abhishek Banerjee-এর PA
Kunal Ghosh | কুণাল ঘোষের চিঠির পরই NRS-কাণ্ডে ভুক্তভোগীর খোঁজ নিল নবান্ন
Municipal Election | পুরভোটে সুদীপ-কাকলিদের আসন ছাড়বে বিজেপি? | #abpananda
Municipal Election | ডিসেম্বরের মধ্যেই মিটে যাবে পুরসভা ভোট? | #abpananda
Darjeeling News : প্রবল বৃষ্টিতে ভাঙল দার্জিলিং টয় ট্রেনের হেরিটেজ স্ট্রাকচার ভেঙে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget